০৫:৪৩ পি.এম
ফেনী, ১০ আগস্ট, ২০২৬ : জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং উপজেলা শিক্ষা সুপারভাইজার কামরুন্নাহার।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করা সম্ভব হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা বাসস’কে জানান যে, উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা, ৬টি কলেজ এবং ৫টি ক্লাবের মধ্যে এই সব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন