ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বম্ভরপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন


বিশ্বম্ভরপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ নভেম্বর ২০২৬ ইং তারিখে উপজেলা পরিষদ হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন, বিশ্বম্ভরপুর উপজেলা, সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নুরুজ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান সদস্য জনাব শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর যুবদলের সদস্য শামসুল কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতসহ বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কেরাত প্রতিযোগিতায় বিজয়ী সেরা তিনজনকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি শিক্ষার্থীকে ইসলামিক বই উপহার দেওয়া হয়, যা উপস্থিত শিশু-কিশোর ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিকুল ইসলাম তরুণ প্রজন্মকে ইসলামিক মূল্যবোধ ও শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন বিশেষ অতিথি শামসুল কবির ও অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, নৈতিক চরিত্র গঠনে এ ধরনের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি সেন্ট্রাল লাইব্রেরির তৃতীয় তলার নির্মাণকাজসহ ই-বুকস ও ই-জার্নালস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


বেরোবি সেন্ট্রাল লাইব্রেরির তৃতীয় তলার নির্মাণকাজসহ ই-বুকস ও ই-জার্নালস উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এর সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান।

সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি লাইব্রেরি ব্যবহারকারী শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত ও সুবিধা নিশ্চিতকরণের অংশ হিসেবে সেন্ট্রাল লাইব্রেরি ভবনের দক্ষিণ পার্শ্বে সাইকেল গ্যারেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। শিক্ষা ও গবেষণার পরিধি আরও সমৃদ্ধ করতে সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে চালু করা হয়েছে ‘পত্রিকা আর্কাইভ ও সংরক্ষণ’ কার্যক্রম। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ঐতিহাসিক ও বর্তমান বিভিন্ন জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য সহজে সংরক্ষণ ও অধ্যয়নের সুযোগ পাবেন। ডিজিটাল যুগে বিশ্বমানের পঠন-পাঠন ও গবেষণার সুযোগ প্রসারিত করতে সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে ‘ই-বুকস ও ই-জার্নালস’ এর শুভ উদ্বোধন করা হয়। বর্তমান এই কার্যক্রমে ৩০,৭১৬টি ই-বুক টাইটেলস (৭টি প্রকাশনা সংস্থার মাধ্যমে) এবং ৩,৩১৩টি ই-জার্নাল টাইটেলস (২টি প্ল্যাটফর্মের মাধ্যমে) যুক্ত করা হয়েছে। এর ফলে বেরোবির শিক্ষক ও গবেষকরা দেশ-বিদেশের উন্নত জার্নাল ও বই অনলাইনে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষার গুণগত মানের পাশাপাশি উন্নত অবকাঠামো এবং ডিজিটাল লাইব্রেরি সুবিধার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের গবেষণা ও তথ্য-উপাত্ত সহজে এক্সেস করতে পারে, সেজন্য আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু করেছি। উপাচার্য আরও বলেন, লাইব্রেরি ভবনের তৃতীয় তলার সম্প্রসারণ এবং সাইকেল গ্যারেজ নির্মাণের ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজনীয় চাহিদা পূরণ হলো। এছাড়া পত্রিকা আর্কাইভ চালুর মাধ্যমে আমাদের শিক্ষক-গবেষকরা প্রয়োজনীয় তথ্য ও ইতিহাসের সঠিক সংরক্ষণ সুবিধা পাবেন। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ উন্নত করতে বদ্ধপরিকর এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাসারসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই

এ লক্ষ্যে কক্সবাজার পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষন করা হয় এবং এই বিষয়ে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও শহরের নাগরিকদের সচেতন করার লক্ষ্যে খুব শীঘ্রই কার্যকরি পদক্ষেপ নেওয়া হবে।

নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন সচেতনতা, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা,
সবাই উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%