০৭:৩৭ পি.এম
বয়স শুধু একটি সংখ্যা, এ কথা যেন বারবার প্রমাণ করে চলেছেন ইমরান তাহির। ৪৭ বছর বয়সের সত্ত্বেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সমানভাবে দাপট দেখিয়ে চলা এই সাবেক দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার এবার গড়লেন নতুন ইতিহাস।
এবার তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপাজয়ী সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে নিজের নামকে আরও উচ্চতায় নিয়ে গেলেন। আজ সকালে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) রুদ্ধশ্বাস ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তাহিরের নেতৃত্বাধীন গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
এদিন তাহিরের বয়স ছিল ৪৭ বছর ১২৭ দিন। এই বয়সে এসে তিনি ভেঙে দিয়েছেন নিজেরই আগের রেকর্ড, যা গত বছর গায়ানার অধিনায়ক হিসেবে জিএসএল শিরোপা জয়ের সময় ছিল ৪৬ বছর ১১৩ দিন।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
এবং তা-ই নয়; তালিকার শীর্ষ তিন স্থান এখন সম্পূর্ণরূপে ইমরান তাহিরের দখলে। ২০২৩ সালে গায়ানার অধিনায়ক হিসেবেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শিরোপা জয়ের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১৮১ দিন।
তাহিরের সেই কীর্তি সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে তাকে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির শিরোপা জয়ের স্বীকৃতি এনে দেয়।
পরবর্তী তিন বছরে নিজেই সেটি দুইবার ভাঙলেন।
বাংলা প্রবাদ 'চল্লিশে চালশে' হলেও, ৪৭ বছর বয়স পার করে ফিটনেস, নেতৃত্ব এবং প্রতিদ্বন্দ্বিতার মানে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছেন ইমরান তাহির। এ কারণেই ক্রিকেটপ্রেমীদের কাছে আবারো প্রমাণ করলেন—বয়স শুধুই একটি সংখ্যা।
আরও পড়ুন: বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন