০৭:৩৮ পি.এম
ময়মনসিংহের নান্দাইলে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির প্রতি সংহতি জানাতে এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে, এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে আরাফাত হৃদয়ের নেতৃত্বে নান্দাইলের চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা, সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে ফজলে আরাফাত হৃদয় বলেন, ‘সুস্থ থাকতে হলে আমাদের সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
আমরা সবাই স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে বড় হব এবং একটি উন্নত জাতি গঠনে অংশীদার হব।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর। যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে যোগ্য জবাব দেবে।’
আরও পড়ুন: কুমিল্লায় পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর
আলোচনা সভা শেষে, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
পরে, বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন