ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস


ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্যভাবে বাড়তে পারে বলে তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে গরম বাড়ার পাশাপাশি রাজধানীতে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনাও বিদ্যমান।

রোববার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ভিন্ন মত, ভিন্ন পথ: আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য

এদিকে, শনিবার (২৫ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং সোমবার (২৭ জুলাই) সূর্যোদয় হবে সকাল ৫টা ২৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারা দেশের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বরাদ্দ বাতিল হতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪০ এম


সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে পৌরসদরের ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউসুফ প্রকাশ খোকন (৪৬) সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড উত্তর ইদিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে এক ব্যক্তি ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে ‘বিস্ময়বালক’ কিকি রামোস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে ‘বিস্ময়বালক’ কিকি রামোস

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি এতিমখানা থেকে বুয়েনস আইরেসের ফুটবল মাঠে পৌঁছানো। এটি রূপকথার মতো শোনালেও, এটি স্টিফেন ‘কিকি’ রামোসের জীবনের বাস্তবতা। অনিশ্চয়তা এবং অন্ধকারের দেয়াল টপকে তিনি আজ আর্জেন্টিনার ফুটবলের অন্যতম সম্ভাবনাময় নাম হয়ে উঠেছেন।

একটি আর্জেন্টাইন পরিবারের ভালোবাসায় তিনি নতুন জীবন, নতুন ভাষা এবং সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। আজ, সেই শিশুটি বিশ্ব ফুটবলের আঙিনায় আলবিসেলেস্তেদের আশার আলো হয়ে উঠেছে।

মাত্র ১৬ বছর বয়সেই ভেলেজ সার্সফিল্ডের যুব অ্যাকাডেমি থেকে তার প্রতিভা ফুটে উঠেছে এবং তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি ভেলেজের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলছেন এবং তার পছন্দের পজিশন হলো লেফট উইং। তবে যদি দলের দরকার হয়, তিনি ডান প্রান্তেও দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারেন।

রামোসের বাঁ পায়ের জাদুকরী নিয়ন্ত্রণ, দ্রুতগতির ড্রিবলিং, ক্ষুরধার কাউন্টার অ্যাটাক, এবং প্রতিপক্ষের কাছ থেকে দ্রুত বল কেড়ে নেওয়ার ক্ষমতা তাকে অনূর্ধ্ব-১৭ ফুটবলে ইতিমধ্যেই বিশেষভাবে পারিচিত করেছে।

চলতি মৌসুমে তিনি ভেলেজের যুব দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ১৬ বছর বয়সেই তার নামের পাশে রয়েছে ১২টি গোল, যার মধ্যে অ্যাথলেটিকো দে রাফায়েলার বিরুদ্ধে একাই চার গোল করে তিনি তার সক্ষমতা প্রমাণ করেছেন।

এই ধারাবাহিক দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি কোচ দিয়েগো প্লাসেন্তের নজর কাড়তে সক্ষম হয়েছেন এবং আলবিসেলেস্তেদের অনূর্ধ্ব-১৭ দলে জায়গা পেয়েছেন।

জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে তিনি দারুণ উচ্ছ্বসিত। আবেগ চেপে না রেখে তিনি জানিয়েছেন, আর্জেন্টিনাই হচ্ছে তার আসল ঘর। এই দেশ, এই ভাষাতেই তিনি আজকের রামোস হয়ে উঠেছেন। বর্তমানে তার মূল স্বপ্ন হলো, ভেলেজের মূল দলে স্থান পাওয়া এবং একদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ মঞ্চে প্রতিনিধিত্ব করা।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দীর্ঘমেয়াদি দৃষ্টিতে এখন এক নিখুঁত লেফট উইঙ্গারের প্রয়োজন। বিশ্লেষকদের মতে, রামোসের মধ্যে সেই শূন্যতা পূরণের প্রকৃত সম্ভাবনা রয়েছে। যদি তার উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের মূল খেলোয়াড় হিসেবে তাকে দেখা যাবে, এটা সময়ের অপেক্ষা।

রামোসের উত্থানের পেছনে একটি ভিন্ন বৈচিত্র্যও রয়েছে। আর্জেন্টিনার ফুটবলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের উপস্থিতি অত্যন্ত কম। যদি হাইতিতে জন্ম নেওয়া রামোস ভবিষ্যতে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন, তবে তা হবে হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলারের জন্য একটি নতুন ইতিহাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ এম


জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ

জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

বিস্তারিত আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৮ এম


৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

পাবনার ঈশ্বরদীতে ৭ কেজি গাঁজাসহ আব্দুল রাকিব আলী রকি (২৮) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার সময় ঈশ্বরদীর দাশুড়িয়া কারিগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রকি রাজশাহী জেলার শাহ মখদুম থানার শাজাহান আলীর পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের একটি আভিযানিক দল পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া কারিগরপাড়া এলাকায় উপস্থিত হয়। সেই সময় সেখানে চলাচলরত একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি ওই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি যাত্রী হিসেবে বনপাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি অটোরিকশার পেছনের সিটে বসেছিলেন এবং তার পিছনে একটি কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা পরিবহন করছিলেন। অভিযানের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%