০২:৩৬ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাহিদুল ইসলাম তমাল (২৬), মো. হাবিব (৩৮) এবং মো. শামীম আহম্মেদ (৩১)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
আরও পড়ুন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর উপাত্ত পর্যালোচনা সেমিনার অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় জাহিদুল ইসলাম তমাল ও হাবিবকে গ্রেফতার করে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
একই রাতে, তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শামীম আহম্মেদকে গ্রেফতার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। তার বিরুদ্ধে জিএমপির সদর থানায় দুটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিল লুটপাটের অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন