০৪:০৪ পি.এম
রাজবাড়ীতে নিকাহ রেজিষ্ট্রার (কাজী) দের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে, সকল কার্যক্রম বন্ধ রেখে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ রাজবাড়ীর ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এই সময়ে তারা এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
নিকাহ রেজিষ্ট্রারদের দাবি, তাদের ফিসহ অন্যান্য কোন সুযোগ-সুবিধা না বাড়িয়ে অধিক্ষেত্র কর্তনের চেষ্টা করছে সরকার। বহু বছর ধরে প্রতি ইউনিয়নে একজন এবং পৌরসভার প্রতি ২ ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিষ্ট্রার ছিল। কিন্তু বর্তমান সরকার প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে ৩ জন এবং পৌরসভার প্রতি ওয়ার্ডে একজনকে করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এটি কোন মতেই কাম্য নয়। পূর্বের নিয়ম বহাল রাখা এবং কর্মক্ষম থাকা পর্যন্ত দায়িত্বে বহাল রাখার দাবিতে নিকাহ রেজিষ্ট্রারসহ সকল কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ
এই সময়ে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ রাজবাড়ীর সভাপতি এসএম রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশিকউল্লাহ, সহ সম্পাদক আবুল কালাম আজাদ, আমানুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলায় মোট ৪৭ জন নিকাহ রেজিষ্ট্রার রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন