ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কারিগরি শিক্ষা বিস্তারে সরকারের যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল


কারিগরি শিক্ষা বিস্তারে সরকারের যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল

চট্টগ্রাম, ১১ আগস্ট ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান সময়ের চাহিদা ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় পারদর্শী করে তোলা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রসারে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। তাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব বা প্রচলিত একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার দিকেও মনোযোগী হতে হবে।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

আজ মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীর মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল-এ নবনির্মিত ‘মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন হাটহাজারীর স্মৃতিচারণ করে বলেন, হাটহাজারীর মাটির সাথে আমার রক্তের ও আত্মার সম্পর্ক। আমি এই হাটহাজারী হাই স্কুলেই পড়াশোনা করেছি। মাইলের পর মাইল হেঁটে কষ্ট করে স্কুলে গিয়েছি ও ফিরেছি। কিন্তু আমাদের পড়াশোনার প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ও মনোযোগ ছিল।

অভিভাবক ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের সৎ ও নীতিবান হিসেবে গড়ে তুলুন। তারা যেন কোনো প্রকার অন্যায় বা অপকর্মের সাথে জড়িয়ে না পড়ে। সততার সাথে জীবনযাপন করলেই তারা জীবনে উন্নতি করতে পারবে এবং দেশের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারবে। সততা ও সুশিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্মই সমাজের প্রকৃত আলো।

আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইসরাত নাজনীন নাছির, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাসহ বেসামরিক জনগণের ওপর সহিংসতা ও নিধনযজ্ঞ থামছে না। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে চালানো বিমান হামলার ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে আন্তর্জাতিক তদন্ত ব্যবস্থা (আইআইএমএম) মৃত্যু, আহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ পেয়েছে। এই হামলাগুলো লক্ষ্য ছিল বাড়িঘর, স্কুল, চিকিৎসাকেন্দ্র, ধর্মীয় ভবন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের শিবির।

আইআইএমএমের তদন্তে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর প্যারামোটর ও ড্রোনের ওপর নির্ভরতা ক্রমবর্ধমান হওয়ায় বেসামরিক নাগরিকদের জন্য হামলার আগাম সংকেত শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়েছে। এর ফলে হামলার সময় পালিয়ে যাওয়া বা নিরাপদ আশ্রয় নেয়ার সুযোগও সীমিত হয়ে গেছে। এছাড়া, তদন্ত ব্যবস্থা এই হামলাগুলোর জন্য দায়ী কিছু সামরিক ইউনিটকেও চিহ্নিত করেছে।

অপরদিকে, সেনাবাহিনী পরিচালিত আটককেন্দ্রগুলোতে নির্বিচার আটক, নির্যাতন এবং যৌন সহিংসতার ব্যাপক প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করেছে আইআইএমএম। এতে নির্বাচনের সমালোচনাকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য ২০২৫ সালের আইনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

এই আইনের আওতায় অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক মন্তব্য পোস্ট করার মতো কর্মকাণ্ডের জন্য তাদের ২০ বছরের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে।

তবে, আইআইএমএমের তদন্ত শুধুমাত্র মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। সংস্থাটি সামরিক বাহিনীর বিরোধী সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে ওঠা কথিত নৃশংসতার অভিযোগও তদন্ত করছে।

আইআইএমএম জানিয়েছে, তাদের তদন্ত ১ হাজার ৬০০টিরও বেশি উৎস থেকে পাওয়া প্রমাণের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৭৫০টিরও বেশি সাক্ষীর বিবরণ, ছবি, ভিডিও, অডিও, নথি, মানচিত্র, ভূ-স্থানিক চিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং ফরেনসিক প্রমাণ অন্তর্ভুক্ত রয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করতে কর্তৃপক্ষগুলোর সঙ্গে প্রমাণ ও বিশ্লেষণ ভাগ করে নেওয়া অব্যাহত রেখেছে আইআইএমএম। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আর্জেন্টিনাও রয়েছে।

এর পাশাপাশি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সংঘটিত অপরাধের তদন্তকারী অন্যান্য কর্তৃপক্ষের অনুরোধেও সাড়া দিচ্ছে তদন্ত ব্যবস্থা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাক্তন স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ১০ বছরের শিশুকে অপহরণ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


প্রাক্তন স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ১০ বছরের শিশুকে অপহরণ, অতঃপর...

সিরাজগঞ্জের কাজিপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র শিপন মিয়াকে (১০) উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোতালেব প্রামাণিককে (৩৮) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজিপুর থানার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মোতালেব প্রামাণিক শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।

অপহরণের শিকার শিশু শিপনের মা বীথি খাতুন (৩০) জানিয়েছেন, গত রবিবার মোতালেব প্রামাণিক শিপন মিয়াকে তার স্কুল ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে অপহরণ করেন। স্কুলের সময় শেষ হয়ে যাওয়ার পর শিপন বাড়িতে না ফেরায় তিনি এবং তার পরিবার শিপনকে খুঁজতে শুরু করেন।

এক পর্যায়ে শিপনের সহপাঠীরা জানায়, একজন ব্যক্তি শিপনকে নিয়ে গেছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহৃত শিপনের মায়ের নম্বরে মোতালেব ফোন করেন। তিনি শিপনকে পেতে প্রথমে ৫ লাখ টাকা দাবি করেন। কিছুক্ষণ পর আবার ফোন করে শিপনের মুক্তির বিনিময়ে মোতালেব তার প্রাক্তন স্ত্রী বিলকিছকে তার হাতে তুলে দিতে বলেন।

শিপনের বাবা সবুজ মিয়া (৩৬) জানান, অপহরণকারী মোতালেব তার বোনের প্রাক্তন স্বামী। মোতালেব এর আগেও জেলে ছিলেন। জেলে থাকার সময় গত বছরের ডিসেম্বর মাসে সবুজের বোন তাকে ডিভোর্স দেন। পরে তার বোনের অন্য জনের সঙ্গে বিয়ে হয়। এসব জানা সত্ত্বেও মোতালেব তার বোনের পিছু ছাড়ছেন না।

ছেলেকে অপহরণের পর সবুজ মিয়া পুলিশের দ্বারস্থ হন।

কাজিপুর থানার এসআই (নিরস্ত্র) রাফেল চাম্বুগং জানিয়েছেন, অভিযোগ পেয়ে গত ১০ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শিপনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, মোতালেবকে মঙ্গলবার (১১ আগস্ট) আলাদতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ মাত্রার বেশি ভূমিকম্পে ২০২৬ সালে কেঁপেছে যে দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


৭ মাত্রার বেশি ভূমিকম্পে ২০২৬ সালে কেঁপেছে যে দেশগুলো

 

২০২৬ সালের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশে ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূগর্ভস্থ জরিপ সংস্থার (ইউএসজিএস) সাম্প্রতিক ভূ-ভূকম্পন মানচিত্র অনুযায়ী, বছরের প্রধান কম্পনগুলোর বড় একটি অংশই ঘনীভূত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় চরম ঝুঁকিপূর্ণ টেকটোনিক অঞ্চল ‘রিং অব ফায়ার’ বরাবর।

বছরের প্রথম আট মাসেই এ অঞ্চলে প্রায় ১০টি বড় আকারের ভূকম্পন রেকর্ড করা হয়েছে। খবর আনাদুলু এজেন্সি

বছরের প্রথম প্রকম্পনটি শুরু হয় মালয়েশিয়ার কোটা বেলুদে, যেখানে ২২ ফেব্রুয়ারি ৭.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল। এর পরপরই মার্চ মাসে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টঙ্গার নিয়াফুতে ৭.৫ এবং ভানুয়াতুর লুগানভিলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এপ্রিলের শুরুতেই ইন্দোনেশিয়ার বিতুং অঞ্চলে ৭.৪ মাত্রা এবং ২০ এপ্রিলে জাপানের মিয়াকোতে ৭.৪ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়।

এরপর জুন মাসে মহাদেশজুড়ে আঘাত হানে সবচেয়ে শক্তিশালী দুটি ভূকম্পন—৭ জুনে ফিলিপাইনের কাবলালা অঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পটি ছিল এ বছরের এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।

এর কয়েক সপ্তাহের মাথায় ২৪ জুনে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার সান ফেলিপে ও কাতিয়া লা মারে যথাক্রমে ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। পরবর্তীতে ১৭ জুলাই মেক্সিকোর পুয়ের্তো মাসেরোতে ৭.৩ মাত্রা এবং সর্বশেষ গেল সোমবার (১০ আগস্ট) কলম্বিয়ার সান হোসে দেল পালমারে ৭.৪ মাত্রার কম্পনে প্রকম্পিত হয় পুরো দেশ।

মানচিত্রের এই উপাত্তের বাইরে আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণ সংস্থা ও স্থানীয় সূত্রের বরাতে উঠে এসেছে এসব দেশের ভয়াবহ মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের খবর।

সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটে ভেনেজুয়েলায়; মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে জোড়া ভূমিকম্পে দেশটিতে ৬ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং ১১ হাজারের বেশি আহত হন। উপকূলীয় এলাকা লা গুয়াইরা প্রদেশের প্রায় ৮০ শতাংশ বহুতল ভবনসহ দেশজুড়ে অর্ধলক্ষাধিক ঘরবাড়ি মুহূর্তের মধ্যে ধসে পড়ে।

অন্যদিকে, ফিলিপাইনের কাবলালায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভয়াবহ ভূকম্পনে শতাধিক প্রাণহানি ঘটে এবং লক্ষাধিক বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ১০ আগস্ট কলম্বিয়ার চোকো প্রদেশে সৃষ্ট ভূকম্পনে ক্যালি শহরের বেশ কিছু বাণিজ্যিক ভবন ধসে পড়ে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলেও ধারণা করা যাচ্ছে।

চলতি বছরের এপ্রিলের শুরুতে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসিতে ৭.৪ মাত্রার আঘাতে ৪৫০টিরও বেশি হাসপাতাল, গির্জা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও জাপান ও মেক্সিকোর মতো দেশগুলোতে উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুত সুনামি সতর্কতা জারি ও উপকূল খালি করায় বড় ধরনের অবকাঠামো ধস বা গণ-প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদি হত্যা মামলার আসামিদের নিয়ে নতুন বার্তা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


হাদি হত্যা মামলার আসামিদের নিয়ে নতুন বার্তা ভারতের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মামলার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে ভারত নতুন বার্তা প্রদান করেছে। একই সঙ্গে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধের কল্যাণে আপডেটও জানিয়েছে দিল্লি।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে মন্তব্য করেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানার জন্য প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত কার্যপ্রণালী অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের এক দিন পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হয়। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে এই বক্তব্য প্রদান করা হয়েছে।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রসঙ্গে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ এবং আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশগ্রহণের যাবতীয় তথ্য তুলে ধরেন জয়সওয়াল। তিনি আরো জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%