০৬:১৫ এম
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সহিংসতা বন্ধ করে আবার আলোচনায় ফিরে আসার জন্য পাকিস্তান দুই দেশকে উৎসাহিত করতে চলেছে।
এ এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি।
তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামাবাদে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, পাকিস্তান সব পক্ষকে আহ্বান জানিয়ে বলবে যে, সহিংসতা বন্ধ করে সেই সমঝোতা অনুযায়ী কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে হবে।
আরও পড়ুন: নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
আন্দ্রাবি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ানো নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করে। পাকিস্তান পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা বিশ্বাস করে, বিরোধ নিষ্পত্তির সবচেয়ে কার্যকর উপায় হলো আলোচনা এবং কূটনৈতিক সংলাপ।
তাহির হুসাইন আন্দ্রাবি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, চলমান সংঘাত কারও স্বার্থে নয়। পাকিস্তান আশাবাদী যে, সব পক্ষ শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্যের সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন