০৬:৪০ এম
ইরান ইস্যুকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। কাটজের দপ্তরের তথ্য অনুযায়ী, সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এই রিপোর্ট নির্ভর করে জানিয়েছে।
কাটজের দপ্তর থেকে প্রকাশ করা তথ্য অনুযায়ী, আলোপচারিতায় হেগসেথ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে কাটজকে অবহিত করেছেন। পাশাপাশি তারা সম্ভাব্য যে কোন নতুন পরিস্থিতি মোকাবিলা করার জন্য দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।
এ সময় কাটজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সিরিয়া, গাজা এবং লেবাননে ইসরাইলের চলমান সামরিক কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন। ফোনালাপের প্রেক্ষিতে কাটজ বলেন, ‘আমাদের সীমান্তে আমাদের হয়ে ব্যবস্থা নিতে আমরা কখনোই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করিনি। যে কোন হুমকি থেকে ইসরাইলের নাগরিকদের রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেটিই আমরা করে যাব।’
আরও পড়ুন: বিএনপি নেতার প্রাণনাশের হুমকির অভিযোগে পিবিআই তদন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন