ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্য সেবা কার্ডের সঙ্গে সমন্বয় করবে টিসিবি


স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্য সেবা কার্ডের সঙ্গে সমন্বয় করবে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে উদ্যোগ নিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ক্রয়প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে কষ্ট এস্টিমেট আরও বাস্তবসম্মত করে, দরপত্রে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি এবং টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্যান্য সরকারি সেবার কার্ডের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেয়ার বিষয়টিও প্রতিষ্ঠানটি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম মূল্যায়ন শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীন, অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ।

এসময় বাণিজ্য সচিব জানান, স্বাধীনতার পর থেকে টিসিবি দেশের প্রান্তিক জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে, সময়ের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটির ক্রয়ব্যবস্থা আরও আধুনিক ও তথ্যনির্ভর হওয়ার প্রয়োজন রয়েছে। সরকারি ক্রয়প্রক্রিয়ার অফিসিয়াল কষ্ট এস্টিমেট এবং চূড়ান্ত চুক্তিমূল্যের মধ্যে ব্যবধান যত কম হবে, ততই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা ও কষ্ট নির্ধারণের দক্ষতা প্রতিফলিত হবে।

আতাউর রহমান খান বলেন, সরকারের ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো জরুরি। এটি একদিকে একচেটিয়া প্রবণতা কমাবে, অন্যদিকে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে।

তিনি জানান, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি ক্রয়প্রক্রিয়ায় এআই ভিত্তিক বিশ্লেষণ যুক্ত করার লক্ষ্যে একটি কনসেপ্ট নোট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি, অর্থ বিভাগের এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ অনুষ্ঠানে জানান, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্যান্য সরকারি কার্ডের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি ভোক্তাদের জন্য পণ্যের বাস্কেটে আরও প্রয়োজনীয় পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বরিশাল, রাজশাহী ও ঢাকায় মডেল স্টোর স্থাপন করা হবে। এছাড়া পয়েন্ট অব সেল (পিওএস) ব্যবস্থা চালুর লক্ষ্যে এরই মধ্যে ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছে। এ ব্যবস্থা চালু হলে কার্ড স্ক্যানের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে মূল্য পরিশোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে টিসিবির ভর্তুকিপ্রাপ্ত পণ্যের সঙ্গে সাবান ও ডিটারজেন্ট বিক্রির বিষয়েও আলোচনা করা হয়। এসময় জানানো হয়, এসব অতিরিক্ত পণ্য ক্রয় সম্পূর্ণ ঐচ্ছিক; ভোক্তাদের জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না।

এছাড়া টিসিবির ডিজিটাল রূপান্তর, ক্রয়ব্যবস্থার আধুনিকায়ন, বাজার ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারী কর্মকর্তারা মতামত তুলে ধরেন।

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে কয়েকটি জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৯ এম


দুপুরের মধ্যে কয়েকটি জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কিছু জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০১ এম


শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার ও পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন। কিন্তু যদি গিয়ে দেখা যায় মার্কেট বন্ধ, তাহলে সত্যিই মন খারাপ হয়ে যায়।

তাহলে চলুন, বাসা থেকে বের হওয়ার আগে জানুন শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ রাখা হবে।

নিচে উল্লেখ করা হলো প্রতিবেদন অনুসারে বন্ধ থাকা এলাকা:

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

এছাড়াও, কিছু নির্দিষ্ট মার্কেটও বন্ধ থাকবে। এদের মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ এম


গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৫ জনের

গাজার এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) একাধিক বিমান হামলা এবং ট্যাংকের গোলায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির উত্তরাঞ্চলের তুফ্ফাহ এলাকায় এক বিমান হামলায় দুজন নিহত হন। তাছাড়া, গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলার ফলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। শহরের পূর্বাঞ্চলে একটি ইসরায়েলি ট্যাংকের গোলায় একজন নিহত হন। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি গাড়িতে হামলায় আরও একজন প্রাণ হারিয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস এক যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু, হামলার ঘটনা এড়ানো যায়নি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়ে গেছেন।

এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকায়, সেখানে মানবিক সংকট আরও গভীর হওয়ার অভিযোগ উঠেছে।

যুদ্ধে নিহত একজনের স্বজন জিবরিল খাত্তাব বলেছেন, ‘গাজার মানুষ একটি দিনও প্রকৃত যুদ্ধবিরতি দেখেনি। এই যুদ্ধবিরতি কেবল একটি মরীচিকা, গাজার কোথাও নিরাপদ নয়।’

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় পুনর্গঠনের কাজে এখনও হাত দেওয়া হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত পুনর্গঠনের অনুমতি দেয়নি।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন।

বিশ্লেষকরা বলছেন, গাজার পুনর্গঠনে অন্তত ১০ বছর সময় এবং ৭০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হতে পারে। তবে, ইসরায়েলের নির্বাচন শেষ হওয়ার আগে পুনর্গঠন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা খুবই সামান্য। নির্বাচনের পরও এ ব্যাপারে দেরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ এম


আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

শুক্রবার (১৭ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

জুমার নামাজের পর বিকেল ২টায় রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন লাইফ হাসপাতালের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উদ্বোধন শেষে তিনি হাসপাতালটি পরিদর্শন করবেন।

বিকেল ৫টা থেকে রাজধানীর বনানী ক্লাব লিমিটেডে বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর নতুন সদস্য বরণ, প্রেজেন্টার্স নাইট ও ইজিএম-২০২৬ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিএ সভাপতি অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%