ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

যুবদলের ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণের নির্দেশ


যুবদলের ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণের নির্দেশ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের জন্য যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নির্দেশনা দিয়েছেন। তাদের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব প্রচারসামগ্রী নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।

যদি নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণ না করা হয়, তাহলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেছেন।

সোমবার (৯ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ যেকোনো ধরনের প্রকাশনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এই নির্দেশনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর এবং অধীনস্থ সব ইউনিটের নেতাকর্মীদের জন্য প্রযোজ্য।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা অমান্য করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না। তিনি উল্লেখ করেন, ফিরবেন না বলেই শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন।

আজ সোমবার সন্ধ্যায় রাশেদ খান নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানান।

ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্য স্ট্যান্টবাজি শুরু করেছেন। ভারতকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে। কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে পাসপোর্ট বা এনআইডি ইস্যু করার আইনগত সুযোগ নেই।’

ভিডিও বার্তায় রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। যেহেতু সে পালিয়ে গেছে, তাই তাকে ফিরিয়ে দিতে হবে ভারতকে।’

তিনি আরও জানান, একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না। রাশেদ খান বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’

রাশেদ খান প্রশ্ন তোলেন, ‘শেখ হাসিনার যদি দেশে ফেরার এত আগ্রহ থাকে তাহলে পালালেন কেন?’ তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, হাসিনা যদি বাংলাদেশে ফেরেন সেসময় যে জনরোষ সৃষ্টি হবে সেখান থেকে হাসিনাকে রক্ষা করা কঠিন হবে। এই ভয়ে হাসিনা বাংলাদেশে ফিরবেন না।’

তিনি আশ্বাস দেন যে, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তাহলে সরকার তার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি কি তার আশ্রয়দাতাকে সঙ্গে নিয়েই বাংলাদেশে ফিরবেন, এ নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার একটি বক্তব্যে তিনি বলেন, দিল্লিতে সম্প্রতি আন্দোলন চলছে এবং শেখ হাসিনাকে সে দেশের সরকারপ্রধান আশ্রয় দিয়েছেন। এর মধ্যেই শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা জানাচ্ছেন।

রিজভী বলেন, হাসিনাকে তো আশ্রয় দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন যে তিনি ডিসেম্বরে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে, তার যে আশ্রয়দাতা, তাকে নিয়েই তিনি দেশে ঢুকবেন কিনা—এবং এই কারণে কি পটকাগুলো মারা হচ্ছে, এটাই এখন মানুষের প্রশ্ন।

সাম্প্রতিক বিভিন্ন অপতৎপরতা ও পটকা ফোটানোর ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, দেশে ফেরার আনন্দ উদযাপনেই এসব করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে গভীর সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে কৃষকের সার পাচার করে মিয়ানমারে বিক্রির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


চরফ্যাশনে কৃষকের সার পাচার করে মিয়ানমারে বিক্রির অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলায় স্থানীয় কৃষকদের জন্য বরাদ্দকৃত রাসায়নিক সার মিয়ানমারে পাচার করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, কৃত্রিম সংকট তৈরি করে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে এই পাচার কার্যক্রম চলছে। স্থানীয় খুচরা বাজারে সারের তীব্র ঘাটতি দেখা গেলেও, ডিলারদের একটি অংশের অসৎ যোগসাজশের কারণে এই অবৈধ বাণিজ্য অব্যাহত রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মাঝে কিছু চালান ও পাচারকারী আটক করলেও, সংশ্লিষ্টদের মতে, উদ্ধারকৃত সারের পরিমাণ মোট পাচার হওয়া চালানের তুলনায় একেবারেই নগণ্য।

চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২২ জন ডিলারের জন্য প্রতি মাসে ইউরিয়া ৭৫ মেট্রিক টন, টিএসপি ৪৬.৮৫ মেট্রিক টন, ডিএপি ৯০.২৫ মেট্রিক টন এবং এমওপি ৪৬.৮ মেট্রিক টনসহ সর্বমোট ২৫৮ টন সার বরাদ্দ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, কিছু বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়নে তুলনামূলক কম কৃষক থাকার সুযোগ নিয়ে ডিলারদের একটি গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে। এরপর চড়া দামে সার বিক্রি ও উদ্বৃত্ত সার চোরাকারবারিদের কাছে হস্তান্তর করা হয়, যা পরবর্তীতে নৌপথে ট্রলারযোগে মিয়ানমারে পাচার হয়ে থাকে।

বেতুয়া এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি সার পাচারের পাশাপাশি মিয়ানমার থেকে ফিরতি পথে ট্রলারে করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মারাত্মক মাদকের চালান দেশে নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, উদ্বৃত্ত সার চোরাচালান হওয়ার কারণেই সাধারণ কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তবে চর কুকরিমুকরির 'মেসার্স জাকির ট্রেডার্স'-এর মালিক মো. জাকির হোসেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি নিয়ম মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন এবং কোনো ধরনের কালোবাজারির সঙ্গে জড়িত নন।

এদিকে চলমান চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি কয়েকটি অভিযান পরিচালনা করেছে। সর্বশেষ গত বুধবার রাতে কোস্টগার্ডের চরমানিকা জোনের সদস্যরা তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আট পাচারকারীকে আটক করেন। এর আগে গত ১২ আগস্ট আসলামপুর ইউনিয়নের বেতুয়া নতুন ফিশারি ঘাট থেকে ২৯৩ বস্তা সার, একটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়। তবে ২৩ আগস্ট চর কচ্ছপিয়া ঘাটে ১৭৫ বস্তা সার আটক করা হলেও পরবর্তীতে স্থানীয় কৃষি কর্মকর্তার উপস্থিতিতে তা ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে।

সার্বিক বিষয়ে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, জব্দকৃত সার, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই সারের সুনির্দিষ্ট উৎস বা এতে ডিলারদের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি; বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

উপকূলীয় অঞ্চলের কৃষি অর্থনীতিকে সম্ভাব্য বড় ধরনের সংকট থেকে রক্ষা করতে এই সংঘবদ্ধ চোরাচালান চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর মনিটরিং ও দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%