০৩:২৩ পি.এম
রাষ্ট্রপক্ষ সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধে ৩৮টি মামলার মধ্যে যে দুটি মামলায় জামিন পেয়েছেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে। রবিবার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালতে পৃথক এ আবেদনগুলো শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
এর আগে হাইকোর্ট তাকে দুই মামলায় জামিন প্রদান করে।
দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার এর বিস্তারিত জানান, এখন পর্যন্ত দীপু মনির বিরুদ্ধে ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে দুটি মামলা। বাকি মামলাগুলোর মধ্যে দুটিতে হাইকোর্ট বিভাগ রুল দিয়ে জামিন দিয়েছেন।
আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত
এ ছাড়া, ১৩টি মামলায় জামিন প্রশ্নে হাইকোর্ট রুল প্রদান করেছে।
ডা. দীপু মনির বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন