০৩:২৬ পি.এম
ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের সামরিক বাহিনী রাশিয়ার ‘ছায়া বহরের’ একটি তেল ট্যাঙ্কার আটক করেছে।
স্থানীয় সময় রবিবার ভোররাতে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়, বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, ‘স্মির্টোস’ নামের বিশাল তেল ট্যাঙ্কারটি বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কড়া নজরদারিতে রয়েছে এবং এর বিরুদ্ধে তদন্ত চলছে।
আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত
মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার ভোরে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষভাবে প্রশিক্ষিত আইন প্রয়োগকারী কর্মকর্তারা ট্যাঙ্কারটিতে চড়াও হন। এই সময় রয়্যাল এয়ার ফোর্স তাদের সহায়তা করে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “এই সফল অভিযান রাশিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা। ইউক্রেনে পুতিনের যুদ্ধকে যারা উসকানি দিচ্ছে, এটি তাদের জন্য একটি সতর্কবার্তা যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না।”
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস জানান, “ইউক্রেন সংঘাতের অর্থায়নের জন্য রাশিয়া তার এই ছায়া বহরের ওপর নির্ভর করে। আমাদের এই পদক্ষেপ পুতিনের অবৈধ যুদ্ধে একটি বড় আঘাত।”
এই অভিযানে যুক্তরাজ্যের মেরিটাইম এয়ার গ্রুপের বিমান, আরএএফ-এর একটি পি-৮ বিমান এবং ‘এইচএমএস সাদারল্যান্ড’ ও ‘এইচএমএস লেডবেরি’ যুদ্ধজাহাজ অংশ নেয়।
আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার
রাশিয়া তাদের তেল রফতানির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে অস্পষ্ট মালিকানা কাঠামোর ট্যাঙ্কার নিয়ে এই ‘ছায়া বহর’ পরিচালনা করে আসছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রাশিয়ার ওপর নিষিদ্ধ তেলের ৭৫ শতাংশ বহনের জন্য দায়ী এই ছায়া বহর, যা ৭০০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত। এটি ক্রেমলিনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করছে।
যুক্তরাজ্য ইতোমধ্যে ৫০০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই নিষেধাজ্ঞার ফলে জাহাজগুলোর যুক্তরাজ্যের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য রাশিয়ান তেল সরবরাহকারী বা বিতরণকারী জাহাজগুলোকে আর্থিক, বীমা বা ব্রোকারেজ সেবা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১০ টন চাল আত্মসাতের ঘটনায় ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ইউক্রেনে ‘রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থায়ন বন্ধ করতে’ রাশিয়ার তেলের রাজস্বকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রবিবার ভোরের এই অভিযানটি ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়, যা মিত্রদের প্রতি যুক্তরাজ্যের সাম্প্রতিক সহায়তারই একটি অংশ। সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন