মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
১০:২৫ পি.এম
শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। তারা জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় কর্তব্যরত চিকিৎসক জিন্নত আলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সুত্রে জানাযায়, এ ঘটনায় এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নিহতের পক্ষের লোকজন।
এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন ১৩ নং এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ নভেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে এওয়াজপুর ইউনিয়নের নতুন বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বিশাল বহর চরফ্যাশন উপজেলা সহর সহ ১৩ নং এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করেন প্রার্থী মোঃ মোস্তফা কামালের সমর্থকরা।
শোডাউনটি এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় নতুন বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোডাউন শেষে নতুন বাজার জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তফা কামাল।
বক্তব্যে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা, মানুষের অধিকার রক্ষা করা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এওয়াজপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।জনগণের ভালোবাসা,দলের সমর্থন এবং সকলের সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত এওয়াজপুর ইউনিয়ন গড়েতে চাই।
এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
এদিকে, মোস্তফা কামালের এই মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত গণসমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ হেলিপ্যাড স্টেডিয়াম মাঠে আয়োজিত এ গণসমাবেশ একপর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। গণসমাবেশ শেষে আবুল হোসেন খান এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গণসমাবেশকে কেন্দ্র করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে হেলিপ্যাড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ।
এদিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ গণসমাবেশকে ঘিরে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ