ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ভারত এখন মোদি-শাহর একনায়কতন্ত্র, গণতন্ত্র নেই: প্রিয়াঙ্কা গান্ধী


ভারত এখন মোদি-শাহর একনায়কতন্ত্র, গণতন্ত্র নেই: প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসের শীর্ষস্থানীয় নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র মন্তব্য করেছেন যে, ভারত আর গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে নেই।

তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কঠোর একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছেন। দেশের চলমান রাজনৈতিক সংকট এবং বিরোধী নেতা ও আন্দোলনকারীদের নির্বিচারে আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রিয়াঙ্কা গান্ধী সাম্প্রতিক বিক্ষোভ ও বিরোধী এমপিদের আটকের ঘটনার প্রেক্ষাপটে বলেন, "যদি এটি প্রমাণ না করে যে নির্বাচন কমিশনের সাথে যোগসাজশ করে তারা নির্বাচনে কারচুপি করেছে এবং নিজেদের সরকারের অবৈধতা প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে তারা তত্রাচ আতঙ্কিত—তবে কোনটি তা প্রমাণ করে?" তিনি সরকারের জবাবদিহিতা এড়ানোর প্রবণতা এবং বিরোধী কন্ঠস্বর দমনের তীব্র সমালোচনা করেন।

আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের

কংগ্রেস নেতাদের মতে, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা ও বিতর্কিত ভূমিকার প্রতিবাদে এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজিরবিহীনভাবে ব্যবহার করছে শাসকদল। বিরোধী নেতারা অভিযোগ করেন যে, গণগ্রেফতার ও পুলিশি হয়রানির মাধ্যমে দেশের মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে প্রতিবাদকালে আটক হলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ বাম নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


দিল্লিতে প্রতিবাদকালে আটক হলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ বাম নেতারা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি প্রতিবাদ কর্মসূচির সময় ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী এবং প্রবীণ সিপিআই(এম) নেতা মানিক সরকারসহ বেশ কিছু শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে আটক করেছে পুলিশ।

দিল্লির বাওয়ানার রাজীব গান্ধী স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভে সিটু (CITU)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এলারমরম করিম, সিপিআই(এম) নেতা মানিক সরকার এবং বহু ছাত্রকর্মী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হস্তক্ষেপের ফলে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পুলিশি সূত্র অনুযায়ী, নির্ধারিত সীমার বাইরে কর্মসূচি পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই ধরপাকড় করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর মৌলিক অধিকার কেড়ে নিতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সূত্র: এএনআই, ইটিভি ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লি বিক্ষোভে দমন-পীড়ন ও আটকের ঘটনায় কেন্দ্রকে নিন্দা জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লি বিক্ষোভে দমন-পীড়ন ও আটকের ঘটনায় কেন্দ্রকে নিন্দা জানালেন

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির ঠিক আগে আন্দোলনকারী ও শিক্ষার্থীদের আটকের ঘটনায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি এই পদক্ষেপকে দেশের গণতন্ত্রের জন্য একটি বড় ‘বিপদঘণ্টা’ হিসেবে চিহ্নিত করেছেন।

আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মান মন্তব্য করেন, “প্রায় ৮০,০০০ থেকে ৯০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। অথচ আন্দোলনকারী এই শিক্ষার্থীরা সম্পূর্ণ নিরস্ত্র। তারা কেবল গণতন্ত্র রক্ষার তাগিদেই এখানে এসেছিলেন, যাতে তাদের ভোটাধিকার হরণ না করা হয়।”

নির্বাচনী তালিকার ‘স্পেশাল ইনটেন্সিভ রিভিশন’ (SIR)-এর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কারচুপি করে সাধারণ মানুষের ভোট বাদ দেওয়া হয়েছে, অথচ পছন্দের ভোটগুলো রেখে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের দুই সদস্যও এর আগে জানিয়েছেন যে এই সিদ্ধান্তের বিষয়ে তাদের সাথে কোনো আলোচনাই করা হয়নি।

কেন্দ্র সরকারকে প্রশ্ন করে ভগবন্ত মান বলেন, “গণতন্ত্র বাঁচানোর জন্য যদি শিক্ষার্থীরা এগিয়ে আসে, যদি জেন-জি (Gen-Z) প্রজন্মের তরুণরা সামনে দাঁড়ায়, তবে তাদের বাধা দেওয়া হচ্ছে কেন? বর্তমান সরকার আজ যন্তর মন্তরকে এত ভয় পাচ্ছে কেন?” সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলকে কোণঠাসা করছে বিজেপি: অশোক গেহলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


বিরোধী দলকে কোণঠাসা করছে বিজেপি: অশোক গেহলট

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট অভিযোগ করেছেন যে, ভারতীয় জনতা পার্টি (বিজিপি) নির্বাচনী কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলকে হেয়প্রতিপন্ন করছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, "সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বা প্রশ্ন তোলা মানে দেশের অখণ্ডতা বা স্থিতিশীলতা বিনষ্ট করার কোনো ষড়যন্ত্র নয়।"

গেহলট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধী দলের যৌক্তিক প্রশ্নগুলোর সরাসরি উত্তর না দিয়ে বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের আইনি পরামর্শদাতার মতো আচরণ করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে উল্লেখ করেন, "প্রশ্নের মুখে পড়ে এবং চাপে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এখন নির্বাচন কমিশনের আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।"

এই কংগ্রেস নেতা অভিযোগ করেছেন যে, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) গণতন্ত্রের মূল নীতিতে বিশ্বাস করে না। তাঁর মতে, সরকারবিরোধী যেকোনো শান্তিপূর্ণ আন্দোলনকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালাচ্ছে।

গেহলট বিজেপির অতীত স্মরণের টেনে প্রশ্ন তোলেন, "বিজেপি যখন অতীতে বিরোধী দলে ছিল, তখন তারাও তো রাজপথে নেমে আন্দোলন করেছে। সেই সময় কি কোনো বিদেশি শক্তি যুক্ত ছিল, নাকি বর্তমানের আন্দোলনগুলোতেই কেবল বিদেশি শক্তির হাত রয়েছে?" নির্বাচন কমিশনকে ঘিরে চলমান এই রাজনৈতিক উত্তাপের কারণে ভারতের জাতীয় রাজনীতিতে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অঘোষিত জরুরি অবস্থার দাবি সোনম ওয়াংচুকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ভারতে অঘোষিত জরুরি অবস্থার দাবি সোনম ওয়াংচুকের

শিক্ষাবিদ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক মন্তব্য করেছেন যে ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে। তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁদের দ্রুত মুক্তি দাবি করেছেন।

একটি বার্তায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেছেন যে, আগামীকাল রবিবারের মধ্যে আটককৃতদের মুক্তি না দিলে তিনি অনশন বা পদযাত্রার কর্মসূচি পালন করবেন।

শনিবারের বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আগের দিন পোস্ট দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে আসায় তিনি খুশি হয়েছিলেন, কিন্তু পরে জানতে পারেন যে তাঁদের সবাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেছেন, আগামীকালের মধ্যে তাঁদের মুক্তি না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%