০৬:৫৬ পি.এম
রংপুরে রেকটিফায়েড স্পিরিট পান করার ফলে দুই জনের মৃত্যু ঘটেছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরো দুইজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
সোমবার (১ জুন) সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিগণ হচ্ছেন, সরকারি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫) এবং সংগ্রামপুর গ্রামের হুজুর আলী (৫৫)।
আরও পড়ুন: শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালারহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজা মিয়া এ দুজনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, রোববার (৩১ মে) রাতের কোনো এক সময় তারা রেকটিফায়েড স্পিরিট পান করে নিজ নিজ বাড়িতে ফিরে যান। আজ সকালে আব্দুস সাত্তার এবং অপরজন হুজুর আলীকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মারা যান।
এই ঘটনার কারণে আশঙ্কাজনক অবস্থায় সাজু (৫০) নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং আরেকজন ইরশাদ আলী (৩০) তার বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ এই বিষয়ে বলেন, "মদপানে তাদের মৃত্যু ঘটেছে কি-না, তা জানি না। পরিবারের লোকজন বলেছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। বিষয়টি অধিক তদন্ত করে দেখা হচ্ছে। আমরা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছি, যাতে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়।"
আরও পড়ুন: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি জেলা জাসাস,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন