বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৫ এম
বেতন বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলের সফিপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এই কারণে চলাচল বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এই কারণে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছেন।
এমবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে ১৮ সন্ত্রাসী নিহত হয়।
বুধবার কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ সোনার খনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের পর ফেরার পথে পুলিশ দলের ওপর হামলা চালায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে অপরাধী চক্রের যোগসাজশ ছিল।
পুলিশের দাবি, সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে ১৮ জন নিহত হয়েছেন। সংঘর্ষে প্রাণ হারান খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ সদস্য। এই ঘটনার সাথে জড়িত অপরাধী চক্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটে, যা গত ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে হামলা চালাচ্ছে। তবে এ নিয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও বিরোধের সমাধান হয়নি।
সূত্র: জিও নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১২ নভেম্বর ২০২৬ : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এই উদ্দেশ্যে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে (জেডআরএফ)। খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমন খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলে এক তরুণীকে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আটকাবস্থা থেকে বের হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ নভেম্বর) বিকেলে আদালতে একজন অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) এবং নূরনবি মোল্যা। মামলার অপর আসামি মো. বিপ্লব পলাতক অবস্থায় রয়েছে।
জানা গেছে, পারিবারিক কলহের কারণে ভুক্তভোগী তরুণী রাগ করে বাড়ি থেকে বের হন। টাকা না থাকার কারণে তিনি সাহায্য চেয়েছিলেন তার ভাইয়ের বন্ধু আল আমিন শেখের কাছে। এরপর আল আমিন তাকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে চার দিন ধরে আটক রেখে এবং তার দুই বন্ধুর সহায়তায় তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ৪ নভেম্বর বিকেলে ভুক্তভোগী নিজ বাড়ি থেকে বের হন। টাকা না থাকার কারণে তিনি বড় ভাইয়ের বন্ধু আল আমিনকে ফোন করেন। আল আমিন তাকে সহায়তার কথা বলে কৌশলে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরের দিন রাতে তাকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করা হয়। সংঘবদ্ধ ধর্ষণের এক পর্যায়ে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন।
এদিকে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মুঠোফোন থেকে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, ‘ভুক্তভোগী বাদী হয়ে গত ১০ নভেম্বর মামলা দায়ের করেন। ওই দিনই দুপুরে সাব্বিরকে এবং মঙ্গলবার গভীর রাতে নূর নবীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নূর নবী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অন্য এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্যের সিংহ ইরানের বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাসের ১২ দিনের যুদ্ধে হেরে ও এর ব্যর্থতার গ্লানি না মুছতে পেরে জায়নবাদী ইহুদীবাদি ইজরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় ২০২৬ সালে ২৮ ফেব্রুয়ারি শুরু করে। টানা ৪০ দিনের যুদ্ধের পর বিগত কয়েক দশক ধরে বিশ্ব শাসন করা পশ্চিমা জায়নবাদী ইহুদি মার্কিনী জোট অকল্পনীয় ভাবে ইরানের ব্যাপক বিধ্বংসী প্রতিরোধের মুখে পড়ে একপ্রকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ছাড়তে বাধ্য হয় ও এক প্রকার লজ্জা জনক পরাজয় বরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমেই প্রকাশ হয়েছে, এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রায় ২৬ টি ঘাঁটি হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা ইরান একেবারেই ধ্বংস করে দিয়েছে। এমন প্রতিরোধ বা বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে কারো একটি গুলি চালানোর যেখানে সাহস হয় না বিশ্বের অপর বৃহৎ বৃহৎ পরাশক্তি থাকার পরেও সেখানে এক ইরান যার উপর দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক সামরিক, রাজনৈতিক সহ বিশ্বের যত ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় তার সবটাই দেয়া - এই ইরান কিভাবে যুক্তরাষ্ট্র ইসরাইল জোটের মত বিশ্ব পরাশক্তিকে হরমুজ প্রণালীতে নাকানি চুবানি খাওয়ালো তা যুক্তরাষ্ট্রের কাছে স্বপ্নের মত মনে হয়। এই ব্যর্থতা ও গ্লানি ঢাকতে এবং বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের পরাশক্তির ভাবমূর্তি পুনরুদ্ধার করতে ব্যাপক ধ্বংসলীলা চালানোর একটা প্রস্তুতি দীর্ঘদিন থেকেই নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত জোট এবং তাদের মুসলিম নামধারী কাফের মুনাফেক আরব মিত্রগুলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ