প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলে এক তরুণীকে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আটকাবস্থা থেকে বের হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ নভেম্বর) বিকেলে আদালতে একজন অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) এবং নূরনবি মোল্যা। মামলার অপর আসামি মো. বিপ্লব পলাতক অবস্থায় রয়েছে।
জানা গেছে, পারিবারিক কলহের কারণে ভুক্তভোগী তরুণী রাগ করে বাড়ি থেকে বের হন। টাকা না থাকার কারণে তিনি সাহায্য চেয়েছিলেন তার ভাইয়ের বন্ধু আল আমিন শেখের কাছে। এরপর আল আমিন তাকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে চার দিন ধরে আটক রেখে এবং তার দুই বন্ধুর সহায়তায় তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ৪ নভেম্বর বিকেলে ভুক্তভোগী নিজ বাড়ি থেকে বের হন। টাকা না থাকার কারণে তিনি বড় ভাইয়ের বন্ধু আল আমিনকে ফোন করেন। আল আমিন তাকে সহায়তার কথা বলে কৌশলে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরের দিন রাতে তাকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করা হয়। সংঘবদ্ধ ধর্ষণের এক পর্যায়ে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন।
এদিকে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মুঠোফোন থেকে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, ‘ভুক্তভোগী বাদী হয়ে গত ১০ নভেম্বর মামলা দায়ের করেন। ওই দিনই দুপুরে সাব্বিরকে এবং মঙ্গলবার গভীর রাতে নূর নবীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নূর নবী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অন্য এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন