০৪:০৫ পি.এম
দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করার এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনের ভিত্তিতে আবু হানিফকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাহলে তিনি কিনা দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ এবং বক্তব্য উপস্থাপন করবেন।
আবু হানিফ দীর্ঘ সময় ধরে গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
এছাড়া তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দলীয় প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভুমিকা রেখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন