ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

এইচএসসির ফলাফল উদযাপন, শিক্ষার্থীদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ


এইচএসসির ফলাফল উদযাপন, শিক্ষার্থীদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ

রাজধানীর বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা নেচে-গেয়ে এইচএসসির ফলাফল উদযাপন করেছেন। কিছু শিক্ষার্থীর চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা যাচ্ছে, আবার কারো মুখে আনন্দের অশ্রু। শিক্ষকদের এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশের পর জানা গেছে, এ বছরের পাসের হার ২ দশকের মধ্যে সর্বনিম্ন।

তবে, রাজধানীর কলেজগুলোতে ফলাফল চমকপ্রদ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষকরা। তাদের মতে, এমন ফলাফল ছোটদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: জকিগঞ্জে সাফল্যের আনন্দ ভাগাভাগি, উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে তালামীযের মিষ্টিমুখ

রাজধানীর বিভিন্ন কলেজ ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে স্লোগান দিয়ে, বাদ্যের তালে আনন্দ নৃত্যে ব্যস্ত রয়েছেন। ২ বছরের পরিশ্রম, একাগ্রতা এবং লক্ষ্য সামনে রেখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে।

অন্যদিকে, শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষকরা মিষ্টি মুখ করিয়েছেন। সন্তানের এমন সাফল্যে অভিভাবকদের চোখেও চিকচিক করছে অশ্রু।

প্রসঙ্গত, এ বছর সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৬১.৮০% এবং ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫২.১২%। এছাড়া, জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও মাদক সেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থী শাস্তি পেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএলডিএর পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


বিএলডিএর পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ) পূর্বাচল ও তার আশপাশের অঞ্চলে গড়ে ওঠা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। সংগঠনটি ওয়েল কেয়ার হাউজিং, লন্ডন হাউজিং, এসেন্ট টাউন এবং আনন্দ হাউজিংসহ সব অবৈধ আবাসন প্রকল্প বন্ধ করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানায়।

শনিবার (৩১ অক্টোবর) বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলমের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি উত্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বাচল ও আশপাশের এলাকায় সরকারের যথাযথ অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

সংগঠনটির অভিযোগ, অনুমোদনহীনভাবে জমি ক্রয়-বিক্রয়, প্লট বরাদ্দ, অপরিকল্পিত ভূমি উন্নয়ন এবং আবাসন প্রকল্প পরিচালনার কারণে সাধারণ ক্রেতারা আর্থিক ও আইনি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে সরকারের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ আবাসন প্রকল্পের কারণে বৈধ ও নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং আবাসন খাতে আস্থার সংকট তৈরি হচ্ছে।

এই প্রেক্ষাপটে, বিএলডিএ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও প্রশাসনের প্রতি পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—অনুমোদনহীন আবাসন প্রকল্প চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ প্লট বিক্রয় ও বরাদ্দ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, সাধারণ ক্রেতাদের স্বার্থ ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা, অনুমোদিত আবাসন প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি করা এবং পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদার করা।

বিএলডিএ মনে করে, আইন মেনে পরিচালিত আবাসন খাতের বিকাশ এবং অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ—উভয়ই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি পরিকল্পিত, নিরাপদ ও আইনসম্মত আবাসন খাত গড়ে তুলতে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিমুখী নীতি পরিহার করে বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান এমপি খোকন তালুকদারের

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


দ্বিমুখী নীতি পরিহার করে বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান এমপি খোকন তালুকদারের

সরকার গঠনের মাত্র ১৫ দিনের মধ্যেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। একই সঙ্গে সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার বিষয়টি তুলে ধরে বিরোধীদলের এমন দ্বিমুখী অবস্থান পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মৌলভীকান্দি চৌরাস্তার আকন বাড়ি থেকে শামসুল হক মাতুব্বরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, রাজপথে মানুষকে হয়রানি করে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। অথচ ব্যক্তিগত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিরোধীদলীয় নেতারা আবার মন্ত্রী-এমপিদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজেদের স্বার্থে এমন দ্বিমুখী অবস্থান গ্রহণ করে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা হচ্ছে। এ ধরনের দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

রাস্তা নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাট রোমান, খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান দাদন ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন শিকদার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ আলম মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে সহিংসতায় জড়িত পাকিস্তানি ধর্মীয় নেতা বাংলাদেশ সফরে আসছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


নেপালে সহিংসতায় জড়িত পাকিস্তানি ধর্মীয় নেতা বাংলাদেশ সফরে আসছেন

কয়েক মাস আগে নেপালে ঘটে যাওয়া প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতার পর যে পাকিস্তানি ধর্মীয় বক্তার কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হয়েছিল, সেই বক্তাকে এবার বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু ধর্মীয় সভায় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে তিনি বাংলাদেশে ধর্মীয় প্রচারমূলক সভায় অংশগ্রহণ করেছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ওয়্যারইস্ট ডটকম-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মাওলানা মুহাম্মদ ইলিয়াস ঘুমান আগামী ৬ নভেম্বর রাজশাহীর কাছে মিয়ানপুরে এবং ৭ নভেম্বর নওগাঁর পোরশায় দুই দিনব্যাপী একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে তিনি আবারও উত্তরাঞ্চলে আসছেন। গত আগস্টে তার ঘোষিত বাংলাদেশ সফরের পরিকল্পনাতেও এসব এলাকা অন্তর্ভুক্ত ছিল।

ভারত ও নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে অভিযোগ করা হয়েছে যে, গত জুলাই মাসে নেপালের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আগে দেশটির গোয়েন্দা সংস্থা মুহাম্মদ ইলিয়াস ঘুমানের সফর ও বিভিন্ন বৈঠকের ওপর নজরদারি চালিয়েছে।

প্রাণঘাতী সেই সাম্প্রদায়িক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট ওই তদন্তে ঘুমানের গতিবিধি নিয়ে প্রশ্ন ওঠে কয়েক মাস আগে। তবুও, এখন বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন করে ধর্মীয় জমায়েতে তিনি অংশগ্রহণ করবেন বলে প্রচার চলছে।

মুহাম্মদ ইলিয়াস ঘুমানের সম্ভাব্য সফর ঘিরে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। ওয়্যারইস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিষয়ে কী ধরনের যাচাই-বাছাই করেছে, নেপালের কাছ থেকে কোনো তথ্য চাওয়া হয়েছে কি না এবং তার সফরের আয়োজন কারা করছে, এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে চাচ্ছেন। বিষয়টি শুধুমাত্র একটি বিতর্কিত সফরের মধ্যে সীমাবদ্ধ নয়।

বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে মুহাম্মদ ইলিয়াস ঘুমানের দীর্ঘদিনের সম্পর্ক, বারবার ধর্মীয় প্রচারমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে ঢাকায় আয়োজিত একটি সমাবেশে তার উপস্থিতির বিষয়টিও সামনে এসেছে। এসব অতীত কর্মকাণ্ড বাংলাদেশে ঘুমানের প্রভাব ও ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

বাংলাদেশে নিয়মিত সফর

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালকে ঘিরে বিতর্কের অনেক আগে থেকেই বাংলাদেশে নিয়মিত যাতায়াত করছেন মুহাম্মদ ইলিয়াস ঘুমান। ২০২৫ সালের ৭ নভেম্বর ধর্মীয় সংবাদমাধ্যম ‘আওয়ার ইসলাম’ জানায়, আগের বছরের নভেম্বরে বাংলাদেশ সফরের পর তিনি আবারও দেশে ফিরেছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল-মারকাজুল ইসলামী’ নামের একটি সংস্থা তার এই সফরের আয়োজন ও তত্ত্বাবধান করছে। এতে সংস্থাটির চেয়ারম্যান হামজা শহীদুল ইসলামের বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি ঘুমানের সফরের আয়োজন নিয়ে আলোচনা করেন। প্রতিবেদনে আরো বলা হয়, সফরে ঘুমানের প্রথম কর্মসূচি চট্টগ্রামের জিরি মাদ্রাসায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

একই সংবাদমাধ্যমে ২০২৬ সালের আগস্টে প্রকাশিত তার আরেকটি সফরসূচিতে আরো বিস্তৃত কর্মসূচির কথা উল্লেখ করা হয়। এতে ঢাকা ছাড়াও রাজশাহী, নওগাঁ, বগুড়া, পাবনাসহ কয়েকটি জেলায় ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলা হয়েছিল।

সফরসূচি অনুযায়ী, ২৬ আগস্ট রাজশাহীর কাটাখালীতে জামিয়া উসমানিয়ায় এবং ২৭ আগস্ট নওগাঁর পোরশায় জামিয়া ইসলামিয়া দারুল হিদায়াতে তার কর্মসূচি ছিল। এ ছাড়া ‘আল-মারকাজুল ইসলামী’-এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের কথাও ওই সূচিতে উল্লেখ করা হয়।

নভেম্বরের কর্মসূচিটি ‘অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল’ নামে প্রচার করা হয়েছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় মিয়াপুরে একটি মাদ্রাসাসংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা। এর আয়োজক ‘জামিয়া ইসলামিয়া জামিরিয়া দারুল কুরআন’। এ ছাড়া ৭ নভেম্বর নওগাঁর পোরশায় আয়োজিত আরেকটি সম্মেলনেও মুহাম্মদ ইলিয়াস ঘুমানের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। সম্মেলনটি ৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

আগে প্রকাশিত এই সফরসূচিটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নওগাঁর পোরশা উপজেলাকে এতে নতুন কোনো গন্তব্য হিসেবে নয়, বরং মুহাম্মদ ইলিয়াস ঘুমানের নিয়মিত সফরের একটি জায়গা হিসেবে তুলে ধরা হয়েছে।

একজন সাবেক আফগান জিহাদি

মুহাম্মদ ইলিয়াস ঘুমান পাকিস্তানের সারগোদায় অবস্থিত ‘মারকাজ আহলে সুন্নাত ওয়াল জামাত’-এর সঙ্গে যুক্ত। তার পৃষ্ঠপোষকতায় ২০০২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এখানে ধর্মীয় শিক্ষা, বিশেষায়িত পাঠক্রম, অনলাইন কোর্স এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ দেওয়া হয়।

‘আহনাফ মিডিয়া’ প্রকাশিত উর্দু ভাষার একটি পুরনো জীবনীতে ঘুমানের অতীত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। প্রশংসাসূচক ভাষায় লেখা ওই জীবনীতে বলা হয়েছে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি আফগান জিহাদেও অংশ নিয়েছিলেন। এতে আরো উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ ও ১৯৯৯ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তবে জীবনীটিতে দাবি করা হয়েছে, পরবর্তী সময়ে উভয় মামলাতেই তিনি খালাস পান।

নেপালের অভিযোগ

আগস্টে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ২৬ জুলাই সুনসারি জেলায় অস্থিরতার ঘটনার পর নেপালের গোয়েন্দা সংস্থাগুলো মুহাম্মদ ইলিয়াস ঘুমানের গতিবিধি খতিয়ে দেখছিল। প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে স্পর্শকাতর সীমান্তবর্তী ওই জেলায় মুহাম্মদ ইলিয়াস ঘুমান এবং কাঠমান্ডুর একটি মসজিদের ইমাম মুফতি আবু বকর কাসমির উপস্থিতির বিষয়টি পরীক্ষা করা হয়।

পরে নেপালের কয়েকটি সংবাদমাধ্যমে মুহাম্মদ ইলিয়াস ঘুমানের সঙ্গে হরকাত-উল-মুজাহিদীন, হরকাত-উল-আনসার ও হিজবুল মুজাহিদীনের যোগাযোগ থাকার অভিযোগে প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে নেপালের সীমান্তবর্তী জেলাগুলোতে কথিত বৈঠক এবং বাংলাদেশি ধর্মীয় ব্যক্তিদের সফরের বিষয়েও উল্লেখ করা হয়।

সাম্প্রদায়িক মেরুকরণের সঙ্গে সম্পৃক্ততার তথ্য

বাংলাদেশে একটি নির্দিষ্ট উদ্বেগের বিষয় হলো, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি সমাবেশে অংশ নেওয়া বিদেশি ধর্মীয় ব্যক্তিদের মধ্যে মুহাম্মদ ইলিয়াস ঘুমানও ছিলেন। ওই সমাবেশ থেকে আয়োজকরা সরকারের কাছে আহমদিয়া সম্প্রদায়কে ‘অমুসলিম’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

আহমদিয়া সম্প্রদায়ের সদস্যরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেন। তবে এ ধরনের প্রচারণায় অংশ নেওয়া ধর্মীয় নেতারা তাদের বিশ্বাসকে ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ বলে স্বীকার করেন না। ওই সমাবেশের মধ্য দিয়ে বছরজুড়ে একটি প্রচার-প্রচারণা শুরু হয়। এর মধ্যে ছিল স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি জমা দেওয়া এবং আরো কয়েকটি সম্মেলনের আয়োজন।

সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সমাবেশের আগেই ‘আহমদিয়া মুসলিম জামাত’ প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে তাদের সদস্যদের নিরাপত্তা এবং জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিল।

এ থেকে দেখা যায়, মুহাম্মদ ইলিয়াস ঘুমান এমন একটি সমাবেশে অংশ নিয়েছিলেন, যার লক্ষ্য ছিল একটি ধর্মীয় সম্প্রদায়ের স্বীকৃত পরিচয়ের ওপর রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপের দাবি তোলা। ঘুমানের জনসম্পৃক্ত ভূমিকা মূল্যায়নের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, প্রশ্নটি শুধু একজন বিদেশি ধর্মপ্রচারক কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তার মধ্যে সীমাবদ্ধ নয়।

এর সঙ্গে আরো বড় একটি প্রশ্ন জড়িত, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ও অংশগ্রহণ কি এমন প্রচারণাকে গ্রহণযোগ্যতা দিচ্ছে, যা একটি সংখ্যালঘু সম্প্রদায়কে সামাজিকভাবে বিচ্ছিন্ন ও ভীতির মুখে ঠেলে দিতে পারে?

স্থানীয়ভাবে প্রচারিত পোস্টারগুলোতে তিন দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে। পোস্টারে রাজশাহীর ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহকে প্রধান অতিথি, ধর্মীয় নেতা শহীদুল ইসলামকে সভাপতি এবং ‘ইতিদাল ফাউন্ডেশন রাজশাহী’কে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্য একটি পোস্টারে নওগাঁর পোরশার প্রধান মাঠে ৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী ইসলামি সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। আসরের নামাজের পর শুরু হয়ে সম্মেলনটি ভোর পর্যন্ত চলার কথা।

‘ইসলামী সম্মেলন সংস্থা, পোরশা’র আয়োজনে এই সম্মেলনের প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে ঘুমানের নাম রয়েছে। দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। দুই দিনের কর্মসূচিতেই স্থানীয় ও বাইরের আরও কয়েকজন ধর্মীয় নেতার অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের জাজান প্রদেশে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


সৌদি আরবের জাজান প্রদেশে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি বিপদসংকেত জারি করা হয়েছে। তবে কিছু সময় পরেই বিপদ কেটে যাওয়ার খবর পাওয়া যায়।

শনিবার দুপুরে, দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এই সতর্কতা প্রকাশ করা হয়েছিল, এমনটি জানায় আলজাজিরা।

সতর্কবার্তায় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%