০৩:৩৯ পি.এম
সরকার গঠনের মাত্র ১৫ দিনের মধ্যেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। একই সঙ্গে সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার বিষয়টি তুলে ধরে বিরোধীদলের এমন দ্বিমুখী অবস্থান পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মৌলভীকান্দি চৌরাস্তার আকন বাড়ি থেকে শামসুল হক মাতুব্বরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, রাজপথে মানুষকে হয়রানি করে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। অথচ ব্যক্তিগত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিরোধীদলীয় নেতারা আবার মন্ত্রী-এমপিদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজেদের স্বার্থে এমন দ্বিমুখী অবস্থান গ্রহণ করে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা হচ্ছে। এ ধরনের দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে
রাস্তা নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাট রোমান, খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান দাদন ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন শিকদার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ আলম মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন