০৬:০৯ পি.এম
পটুয়াখালী, ২২ আগস্ট, ২০২৬ : জেলার বাউফলে মো. সুমন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকায় তারা বিশেষ অভিযান পরিচালনা করে এবং সুমনকে আটক করে। সুমন চন্দ্রপাড়া এলাকার মো. হানিফ মৃধার ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে এসআই সম্বিত এবং এসআই আরিফ অংশ নেন। ওসি সিরাজুল ইসলাম বাসসকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপাড়া এলাকায় অভিযান চালানো হয় এবং সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন