ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ডিজিটাল প্রতারণার শিকারদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক


ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ডিজিটাল প্রতারণার শিকারদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক

ভারতের সরকার ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে দায়বদ্ধতার আওতায় আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল প্রতারণার ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর যথাযথ যাচাই-বাছাইয়ে ব্যর্থতা প্রমাণিত হলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ কেলেঙ্কারির মতো প্রতারণার ঘটনায় যদি আর্থিক প্রতিষ্ঠানের সতর্কতা ও যাচাই-বাছাইয়ের অভাব দেখা দেয় এবং এর ফলে ক্ষতি হয়, তাহলে ভুক্তভোগীকে হারানো অর্থের অন্তত সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন: ইসরায়েলকে আর সহায়তার প্রয়োজন নেই : ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিন ১ নভেম্বর খুলছে, জাহাজ চলাচলে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


সেন্টমার্টিন ১ নভেম্বর খুলছে, জাহাজ চলাচলে অনিশ্চয়তা

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে। তবে, পর্যটন মৌসুম শুরুর আগে এখনো কোনো পর্যটকবাহী জাহাজের চূড়ান্ত চলাচলের অনুমতি মেলেনি। এর ফলে জাহাজমালিক এবং দ্বীপের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

এবার পরিবেশ সংরক্ষণে টেকনাফ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ রাখা হচ্ছে। পর্যটকদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট দিয়ে দ্বীপে যেতে হবে। তবে প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ১ নভেম্বর জাহাজ চলাচল শুরু হবে না। এ বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর মন্তব্য করেন, ‘প্রায় ১০টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও চূড়ান্ত সরকারি অনুমোদন এখনও পাওয়া যায়নি। সময়মতো জাহাজ চালু করতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার মানুষের জীবন-জীবিকা পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন মৌসুম সামনে রেখে দুই শতাধিক হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় প্রস্তুতি চলছে। কিন্তু জাহাজ চলাচল অনিশ্চিত হওয়ায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন।’ তিনি আরও জানান, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেটির কাজ এখনও শেষ হয়নি। পর্যটকদের নিরাপদে ওঠানামার জন্য জেটির পন্টুন ও প্ল্যাটফর্ম দ্রুত মেরামতের দাবি জানান তিনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনী জাহান বলেন, ‘আগ্রহী জাহাজগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে। পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী এবার টেকনাফ ঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না। ১ নভেম্বর জাহাজ চলাচল শুরু হচ্ছে না। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট খারিজ

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছেন।

বৃহস্পতিবার, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ২৫ক ধারার উপধারা (১) অনুযায়ী ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকেরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ সময় তারা বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন।

এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী। রিটে মো. গোলাম কিবরিয়া, জিলুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাইল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ এবং সাইফউল্লাহ খালেদ অন্তর্ভুক্ত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। রিটে প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে ছয় সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের ব্যবস্থা এবং নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব বা জেলা প্রশাসকের মাধ্যমে এসব সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছিল।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, ‘আদালত রিটটি ‘অপরিপক্ব’ উল্লেখ করে খারিজ করে দিয়েছেন। তাঁরা কতদিন দায়িত্ব পালন করতে পারবেন, তা সরকার বিবেচনা করবে।’

২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ

গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজের ফলে আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন- রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম।

সূত্রের তথ্য অনুযায়ী, দগ্ধদের দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

এদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সি রোজিনার ১ শতাংশের কম এবং এক বছর বয়সী শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। আহতদের মধ্যে রিয়াজুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিমের মাধ্যমে এ তথ্য প্রকাশ পায় যে, অগ্নিকাণ্ডে দগ্ধ সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২৭ কেন্দ্রে ধানের শীষের ব্যবধান ১৯,৭৩৮ ভোট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২৭ কেন্দ্রে ধানের শীষের ব্যবধান ১৯,৭৩৮ ভোট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ২৭টি কেন্দ্রের ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে।

এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ৩২ হাজার ৪২ ভোট অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, দাঁড়িপাল্লা প্রতীকে ১২ হাজার ৩০৪ ভোট পেয়েছেন।

ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩৮।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুসারে, আসনটির মোট কেন্দ্র সংখ্যা ১৮৫। এ পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%