১০:০৩ এম
লেবাননের ওপর ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল রবিবার হামলার পর এক লাফে ব্যারের প্রতি দুই ডলার বাড়েছে তেলের দাম।
রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৪ ডলারে, যা ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে, ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছে গেছে, যা ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ
এদিকে, বৈরুতে হামলার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাল্টা হামলায় ইসরায়েলও ইরানে হামলা চালিয়েছে।
উভয় দেশের পাল্টাপাল্টি হামলা শান্তিচুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন বাধা সৃষ্টি করতে পারে, এই বিষয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে, তেলের দাম আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন