ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা মুক্তি


একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা মুক্তি

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ এবার ভিন্ন রূপে পর্দায় হাজির হচ্ছেন। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, এবং মুখভর্তি বলিরেখা নিয়ে তিনি চেনা সেই অ্যাকশন হিরোর সঙ্গে মিলহীন এক চরিত্রে দেখা দেবেন। শুধু চেহারায় নয়, চরিত্রের মধ্যেও রয়েছে ব্যাপক পরিবর্তন। আলেহান্দ্রো জি. ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ এমন একটি ব্যতিক্রমী রূপে তিনি উপস্থিত হচ্ছেন।

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আজ শুক্রবার (২ অক্টোবর) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন। শুধু ‘ডিগার’ নয়, একই দিনে প্রেক্ষাগৃহটিতে মুক্তি পাচ্ছে আলোচিত ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাটিও।

বদলে গেলেন টম ক্রুজ

আরও পড়ুন: ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

টম ক্রুজের নাম শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে সুদর্শন এক নায়ক, দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য এবং অসম্ভব স্টান্ট। ‘মিশন : ইম্পসিবল’ সিরিজের ইথান হান্ট চরিত্রে তিনি যেন বয়সের প্রভাব অনুভব করেননি। কিন্তু ‘ডিগার’-এ তিনি সেই পরিচিত চিত্রটি সম্পূর্ণ ভেঙে দিয়েছেন।

সিনেমাটির ট্রেলারে দেখা যায়, টম ক্রুজ ধূসর-সাদা চুল, বাড়তি ওজন, বলিরেখায় ভরা মুখ এবং অদ্ভুত শরীরী ভাষায় অভিনয় করছেন। তার চরিত্রের কথাবার্তা ও আচরণে রয়েছে ব্যঙ্গাত্মক আবহ, যা ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।

দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’ মূলত একটি কালো হাস্যরসের সিনেমা। তবে হাসি ও ব্যঙ্গের আড়ালে জলবায়ুসংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে।

‘ডিগার’ নিয়ে দর্শকদের আগ্রহের একটি বড় কারণ হলো টম ক্রুজের এই অভাবনীয় রূপান্তর। ‘টপ গান’ কিংবা ‘মিশন : ইম্পসিবল’-এর আত্মবিশ্বাসী ও অদম্য নায়কের বিপরীতে এখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ হিসেবে দেখা যাবে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে পোশাক, মেকআপ, দাঁতের গঠন, হাঁটার ধরন এমনকি সংগীতের ছন্দ নিয়েও নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন টম ক্রুজ।

আরও পড়ুন: পুচকির মৃত্যুতে আবেগঘন ওমর সানী: 'তোমাকে আমি কোনো দিন ভুলব না'

তিনি মনে করেন, একটি চরিত্র কেবল সংলাপের মাধ্যমে তৈরি হয় না; চরিত্রের প্রতিটি দৃশ্যমান উপাদানও গল্প বলার একটি অংশ হয়ে ওঠে।

ইনারিতুও টম ক্রুজের অভিনয়ের প্রশংসা করেছেন। তার মতে, দর্শক ক্রুজকে বহুবার ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখেছেন। কিন্তু ‘ডিগার’-এ তার অভিনয় সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্ভীকতার পরিচয় দেয়।

ফিরছে ‘রেসিডেন্ট ইভিল’

একই দিনে মুক্তি পাচ্ছে হরর ও সারভাইভাল ঘরানার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমাও। জাপানি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে প্রায় দুই যুগ আগে হলিউডে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা। ২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা। পল ডব্লিউ. এস. অ্যান্ডারসন পরিচালিত ওই ছবিতে অভিনয় করেন মিলা জোভোভিচ। পরবর্তী সময়ে এটি সাতটি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়।

আরও পড়ুন: অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, নতুন বিতর্কের জন্ম

২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল : ওয়েলকাম টু র‍্যাকুন সিটি’ নামে সিরিজটি নতুনভাবে শুরু করা হয়। এবার পাঁচ বছর পর আসছে আরেকটি নতুন সিনেমা। জ্যাক ক্রেগার পরিচালিত এবারের ছবির নামও ‘রেসিডেন্ট ইভিল’। এটি আগের সিনেমাগুলোর সরাসরি সিক্যুয়াল নয়; বরং ভিডিও গেমের আবহ ও সারভাইভাল হরর ধারণাকে নতুনভাবে তুলে ধরা একটি রিবুট। সিনেমাটিতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টারসহ আরো অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরে ১০১ প্রতিমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরে ১০১ প্রতিমা

যশোর, ২ অক্টোবর, ২০২৬ : জেলার আটটি উপজেলায় এবারের দুর্গাপূজা ৭৩৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবারের মণ্ডপের সংখ্যা ২৮টি বেড়ে গেছে। সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এই অঞ্চলে প্রথমবারের মতো ১০১টি প্রতিমা নিয়ে বড় পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৩৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মহালয়ার মাধ্যমে আগামী ১০ অক্টোবর দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। মূল পূজা ১৬ অক্টোবর মহাষষ্ঠী থেকে শুরু হবে।

বিভিন্ন মণ্ডপে বর্তমানে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলছে। খড়, ছন ও মাটি দিয়ে প্রতিমার কাঠামোর কাজ প্রায় সম্পন্ন হয়েছে। দুই-এক দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে। যশোর শহরের বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরের ভাস্কর শংকর মন্ডল জানান, তিনি এবার ৩৭টি প্রতিমা তৈরি করছেন এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতে রাত-দিন কাজ করছেন।

বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ বাসসকে জানিয়েছেন, প্রতিবছর এখানে পূজা অনুষ্ঠিত হয়, তবে এবারে ১০১টি প্রতিমা বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে। তিনি আশা করছেন, দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন।

চাঁচড়া সর্বজনীন মন্দিরের সভাপতি তাপস বিশ্বাস জানিয়েছেন, এই ধরনের আয়োজন এবারই প্রথম। তিনি বলেন, পুরোহিত ও ঢাকী ঠিক করা হয়েছে এবং প্যান্ডেলের গেট ও মঞ্চ তৈরির কাজ চলছে।

এদিকে, জেলার মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, শঙ্কাহীন পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানিয়েছেন, কোনো মণ্ডপে ডিজে না বাজিয়ে ভক্তিগীতি বাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, প্রতিটি মন্দিরের জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

‎কেউ শখে বাংলা সাহিত্যের প্রেমে পড়ে লেখালিখি করেন। আবার কেউ সমাজের সমস্যাগুলো চিহ্নিত করার অনন্য তাড়না নিয়ে লেখালেখি করেন। এবং এর মাধ্যমে ব্যক্তির চিন্তাশীল ধারণার বহিঃপ্রকাশ ঘটে ।
‎
‎বাংলা সাহিত্যে কচ্ছপের মতো দৃঢ় গতিতে ছুটে চলা ত্রিশাল উপজেলার প্রতিভাবান সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা। তার সৃজনশীল লেখনীতে উঠে আসে বিভিন্ন ঘটনা ও সমস্যা। সেগুলো থেকে পরিত্রাণের যথার্থ সমাধান। এর ফলাফল সমাজ ও রাষ্ট্রের জন্য আশীর্বাদ। তরুণ প্রজন্মের বিকাশ ও ভাবনাতে লেখালিখির প্রভাব অনন্য। লেখালিখি ব্যক্তির বিকাশে গভীর এবং বহুমাত্রিক প্রভাব ফেলে। যার মাধ্যমে আমরা শুধু চিন্তাভাবনা প্রকাশ করি না বরং আত্ম-আবিষ্কার, সৃজনশীলতা এবং মেধার বিকাশও সাধন করি।
‎
‎সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা'র মনে করেন সাহিত্য মানুষের মননশীলতা এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি করে। যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারুণ্যের বিকাশ এবং চিন্তাধারা গঠনে এটি অপরিহার্য।
‎
‎সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা কৈশোর জীবনে প্রথম বারের মতো অমর একুশে বই মেলায়-২০০৭ সালে অংশগ্রহণ করেন। তার প্রকাশিত প্রথম  উপন্যাস 'হেমন্তের শেষ বিকেলে হারিয়ে গেলে তুমি' দিয়ে পাঠকের নজরে আসেন। সেই সৃজনশীল সাহিত্য কর্মের ধারাবাহিকতা নিয়ে একের পর এক চমক সৃষ্টি করছেন তার কলমে।
‎
‎লেখক কখনো ত্রিশালের সূতিয়া,বানার, খিরো নদীর প্রেমে পড়ে লিখেছেন, খোঁজে বেড়াই তারে জনপ্রিয় কাব্য গ্রন্থ, কখনো উপন্যাস প্রেমিকের জন্য সৃষ্টি করেছেন। ভেজা চোখ, সুখ সারথি, নষ্ট মেয়ের গল্প, মেঘ প্রথম, দ্বিতীয়, শেষ খণ্ড, মানচিত্রের কান্না ও ডাবল জিরো'র মতো জনপ্রিয় উপন্যাস। আবার কখনো কোমলমতি শিশুদের গল্পের নেশায় ডুবে লিখেছেন, ভূতের জন্মদিন, ভূতের ডিম,ভূত রাজার দেশে ও তাহমিদের গোয়েন্দা অভিযান।
‎
‎সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা মনে করেন লেখালিখি এমন একটি মাধ্যম, যাতে করে অভাবনীয় সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো যায়। যদি এ বীজ তারুণ্যের মধ্যে শোভা পায়, তবে তা সমাজ ও দেশের জন্য হবে অতি মঙ্গলজনক। এটি শুধু তাদের মেধাকে বিকশিত করে না বরং দেশ ও সমাজ নিয়ে ইতিবাচক চিন্তাগুলোর উৎকর্ষ সাধনেও সহায়ক হয়। সেই ধারাবাহিকতা নিয়ে আগামীতে নিজেকে ভেঙ্গেচুরে নতুন কোনো সাহিত্য কর্ম নিয়ে আসবেন পাঠক মহলে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৭৬ জন গ্রেপ্তার, ১৫ জনকে দণ্ডিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৭৬ জন গ্রেপ্তার, ১৫ জনকে দণ্ডিত

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পুলিশ ৩৭৬ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুক্রবার (২ অক্টোবর) সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়েছে বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় জানিয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৩ জন অন্তর্ভুক্ত রয়েছেন। এ ছাড়া, পরোয়ানাভুক্ত ৬৫ জন ও সাজা পরোয়ানামূলে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাই মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৯২ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানের ফলস্বরূপ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে। মাদক আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১৭ হাজার ১৮৮ পিস ইয়াবা, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ১৭ লিটার চোলাই মদ, ৯৬ বোতল ফেয়ার ডিল সিরাপ, ছয় বোতল বিদেশি মদ ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানায়, এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের নতুন কর্মজীবন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের নতুন কর্মজীবন শুরু

সাতক্ষীরা, ২ অক্টোবর, ২০২৬ : নতুন স্বপ্নের সঙ্গে হাতে নিয়োগপত্র নিয়ে সাতক্ষীরায় কর্মজীবন শুরু করলেন ১৯০ জন নবনিযুক্ত সহকারী শিক্ষক। শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তারা যোগদানপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। নতুন কর্মজীবনের শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ।

যোগদান শেষে বিভিন্ন উপজেলার নবনিযুক্ত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত শিক্ষকদের জন্য উপজেলা পর্যায়ে ৪ থেকে ৮ অক্টোবর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়নের আদেশ দেওয়া হবে। পরদিন ১২ অক্টোবর তারা নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করবেন। নতুন শিক্ষকদের যোগদানের ফলে জেলার প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো ১৯০ জন নতুন শিক্ষক।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১৯০ জন সহকারী শিক্ষক স্বশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে হাজির হয়ে যোগদান করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তাদের হাত ধরেই বিদ্যালয়গুলোতে শিশুদের পাঠদান ও ভবিষ্যৎ গড়ার নতুন অধ্যায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%