ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বিদেশি দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝার সুযোগ নেই: তথ্যমন্ত্রী


বিদেশি দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন যে, ‘আদিবাসী’ শব্দের নতুন বয়ান তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি কোন ধরনের পাতানো ফাঁদে পা দিতে চাইছেন না। তথ্যমন্ত্রী বলেন, ‘কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো অভিবাসী রাষ্ট্রগুলোর বাস্তবতার সাথে বাংলাদেশের কোনো মিল নেই।’

তিনি আরও বলেন, ‘অভিবাসী চিন্তাধারার মনোজগৎ বা চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বা নৃবিজ্ঞানকে বোঝা সম্ভব নয়। ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বিচারে বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দ ও ধারণাটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। সিএইচটিআরএফ এর চেয়ারম্যান ও সাংবাদিক মো. মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়, যেখানে ড. আবদুল্লাহ আল ইউসুফ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যেসব দেশে বহিরাগত অভিবাসীরা এসে মূল অধিবাসীদের তাড়িয়ে রাষ্ট্র গঠন করেছে, সেখানে আদিবাসীদের একটি ঐতিহাসিক ক্ষোভ রয়েছে, সেই পাপ মোচনে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে। কিন্তু বাংলাদেশে কোনো অভিবাসী এসে মূল বাসিন্দাদের তাড়িয়ে জমি দখল করেনি। আমাদের জনমিতি ও জাতি গঠিত হয়েছে হাজার বছরের নৃবিজ্ঞানের প্রাকৃতিক বিবর্তনের ধারায়। সেই কারণেই এখানে বহিরাগত অভিবাসী বনাম আদিবাসীর কোনো বিরোধের অবকাশ নেই।’

মন্ত্রী এই প্রসঙ্গে সতর্ক করে বলেন, ‘আমাদের জাতীয় পরিচয় এবং জনমিতির ওপর অপ্রাসঙ্গিক বিতর্ক সৃষ্টি করা এক ধরনের অপকৌশল হতে পারে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাগরিকত্বের ভিত্তিতে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণা উপস্থাপন করেছেন, যা আমাদের জাতির পরিচয়গত সংকট নিরসন করেছে। তাই এই সংহত পরিচয়কে অক্ষুণ্ন রাখতে ভুল বয়ানের বিপরীতে সঠিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের তথ্য উপস্থাপন করতে হবে।’

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, সংখ্যাগরিষ্ঠের মনোজগৎ দিয়ে ক্ষুদ্র জাতিসত্তার সমস্যা সঠিকভাবে বোঝা যাবে না।

আরও পড়ুন: শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গোলটেবিল আলোচনায় সুভাষ রুদ্র-নদীর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, এমরান সালেহ প্রিন্স, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মাদ রাশেদ খানসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠিত আলোচনা সভার অন্যান্য অতিথি ও আলোচকদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক মারুফ কামাল খান সোহেল, ড. আবদুল হাই সিদ্দিকী, এম আবদুল্লাহ, আবু রুশদ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটুটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা লে. জেনারেল মাহফুজুর রহমান, লে. জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ ও নিরাপত্তা বিশ্লেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ, ১১ আগস্ট, ২০২৬ : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেছেন, এটি যতো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠীর হাতেই হোক না কেন।

আজ বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন নিষ্কাশন খাল ও সেচ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জের বিভিন্ন খালের অবৈধ দখল উচ্ছেদে প্রশাসন মাঠে নেমেছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

এ অবস্থায় তিনি এ অঞ্চলের সেচ ও জলাবদ্ধতার অতীত ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের কাজ শুরু করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে জাপানি প্রযুক্তি ও জাইকার সহায়তায় প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পায়।

কিন্তু সময়ের বিবর্তন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে সেচ প্রকল্পের অনেক জমি ও খাল অবৈধ দখলের কবলে পড়েছে। বর্তমানে রূপগঞ্জে প্রায় ৭৪১টি শিল্পকারখানা গড়ে ওঠায় তীব্র জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে রূপগঞ্জে সড়কপথের পাশাপাশি একটি আধুনিক নৌপথ চালু হবে। এতে সড়কে যানবাহনের চাপ কমবে, যানজট নিরসনে সহায়ক হবে এবং মানুষ অল্প সময়ে যাতায়াত করতে পারবে।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন, প্রধান প্রকৌশলী মো. কাইছার আলম, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ নৌবাহিনীর ক্যামেরা থেকে চীনে সিগন্যাল, তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


ব্রিটিশ নৌবাহিনীর ক্যামেরা থেকে চীনে সিগন্যাল, তোলপাড়

যুক্তরাজ্যের রয়্যাল নেভির স্পেশাল ফোর্সের ব্যবহৃত একটি ড্রোনে চীनी প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা এবং এটি থেকে চীনে সংকেত পাঠানোর প্রকাশিত খবরে তোলপাড় শুরু হয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ দূরনিয়ন্ত্রিত নজরদারি ড্রোনটির প্রধান ক্যামেরা থেকে গোপন তথ্য ও সংকেত চীনের একটি সার্ভারে পাঠানো হচ্ছিল। কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) বিষয়টি অস্বীকার করে বলে, কোনো সামরিক সিস্টেম বা সংবেদনশীল তথ্য বিদেশে পাচার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদন উল্লেখ করে যে, ব্রিটিশ রয়্যাল মেরিনসের ব্যবহৃত ১ কোটি ২০ লাখ পাউন্ড মূল্যের 'কে-থ্রি' মডেলের নজরদারি ড্রোনগুলোতে এই নিরাপত্তার ঝুঁকি ধরা পড়ে। ডাইভারশন ও কৌশলগত সুবিধার জন্য পারস্য উপসাগরের প্রণালি এলাকায় মোতায়েনের অংশ হিসেবে ড্রোনগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল। জানা গেছে, ড্রোন প্রস্তুতকারক ক্রাকেন টেকনোলজি গ্রুপ তৃতীয় একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্যামেরাগুলো সংগ্রহ করেছিল। যদিও এগুলো নিষ্ক্রিয় বা বন্ধ অবস্থায় থাকলেও, তারা প্রতিনিয়ত চীনে তথ্য পাঠাতে সক্ষম ছিল বলে অনুসন্ধানে প্রকাশ পেয়েছে।

বিষয়টি নজরে আসার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্যামেরাগুলোর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় যুক্তরাজ্যজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে সামরিক সরঞ্জামাদিতে চীনা যন্ত্রাংশের উপস্থিতি পরীক্ষা করার জন্য জরুরিভাবে নিরীক্ষার দাবি করা হয়েছে। বিরোধী দলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বিশেষ সামরিক বাহিনীর কার্যক্রম ও প্রশিক্ষণের এভাবে রেকর্ড হওয়া জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর ঝুঁকি।

চীনের কাছে ডেটা পাচার বা প্রযুক্তিভিত্তিক নজরদারির উদ্বেগে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেন বেশ কঠোর অবস্থান নিয়েছে। ২০২০ সালে ৫-জি নেটওয়ার্ক থেকে চীনা কোম্পানি হুয়াওয়েকে বাদ দেওয়া হয়। এমনকি সম্প্রতি ব্রিটিশ বিশেষ বাহিনীর সদর দপ্তরে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর পল্টন এলাকায় ১৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


রাজধানীর পল্টন এলাকায় ১৩ জন গ্রেফতার

রাজধানীর পল্টন থানা এলাকার আওতাধীন স্থান থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পল্টন থানা পুলিশ আজ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এই তথ্য প্রকাশ করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-মো. মাহবুবুর রহমান আশিক ওরফে কায়েস (৩৬), মো. রায়হান (২৫), মো. ইব্রাহীম (৩০), মো. মানিক ওরফে টনি মোল্লা (৩০), মো. অনিক (২৬), মো. হযরত আলী (২২), মো. সাগর (১৯), মোস্তফা জামান মুন্না (২৭), মো. ইমরান (২৮), মো. দেলোয়ার ওরফে দেলু (৪০), মো. শাকিল (১৮), মো. আরিফ (১৯) এবং মো. আল আমিন ওরফে সজিব (২৪)। এই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম, ১১ আগস্ট, ২০২৬ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উদ্বোধন করেন চট্টগ্রামের ‘বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা’। উদ্বোধনকালে তিনি সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

আজ মঙ্গলবার বিকালে নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানস্থ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পরিবেশগত উন্নয়নকেও অগ্রাধিকার দিয়েছে। এ প্রেক্ষাপটে, দেশে পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা, গাছ এবং জীববৈচিত্র্য রক্ষা করা অত্যাবশ্যক। বিষয়টি সবাইকে মনে রাখতে হবে এবং গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে।

সরকারের লক্ষ্যে যদি নাগরিকরা নিজেদের প্রয়োজনের কথা ভেবে গাছ লাগান, তাহলে বাংলাদেশ হবে অন্যতম সবুজ দেশ।’

বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘সরকার দেশকে সবুজায়নের জন্য আগামী পাঁচ বছরে ২৫ কোটি লাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে, তা পূরণে সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মনে রাখতে হবে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার। সুতরাং, এখানে কোনো প্রকারের ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কোথায় কত গাছ লাগানো হচ্ছে, তার হিসাব নেওয়া হবে।’

অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিবৃন্দ সমাজিক বনায়নের উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন।

পরে, অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে নিজেদের পছন্দের কিছু গাছের চারাও কিনে নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%