০৯:৩৩ এম
কার্তিক মাসের শেষের দিকে, বাকেরগঞ্জের বিভিন্ন হাটবাজারে শীতকালীন সবজির সহজলভ্যতা ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। বাজারে হরেক রকমের সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
উপজেলার বৃহত্তম হাট বোয়ালিয়া, কলসকাঠি, কালিগঞ্জ এবং স্থানীয় মাঝারি ও ছোট বাজারগুলো এখন শীতের তাজা শাক-সবজিতে পূর্ণ।
বর্তমানে স্থানীয় কৃষকদের উৎপাদিত নতুন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম অনেক কমে গেছে। উপজেলার সবজির বাজারগুলো এখন রং-বেরংয়ের টাটকা সবজিতে ভরে গেছে।
আরও পড়ুন: বিদেশে কর্মী পাঠানোর তালিকায় ৩৭তম নওগাঁ, দক্ষ জনশক্তি তৈরিতে জোর
গত এক সপ্তাহের ব্যবধানে চলতি সপ্তাহে বাজারে শীতকালীন সবজির প্রচুর সরবরাহ বেড়েছে। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, এ বছর আবহাওয়া অনুকূল থাকার ফলে শীতের শুরুতেই বাজারে টাটকা তরতাজা সবজির ব্যাপক সরবরাহ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, বাজারে সবজির দাম কিছুটা কমলেও উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা খুশি।
বাজার করতে আসা সাধারণ ক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির সহজলভ্যতায় তাদের পারিবারিক খরচে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সবজির উৎপাদন ও সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে জানান পাইকারি সবজি বিক্রেতারা।
বাকেরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে কৃষকেরা অনুকূল আবহাওয়ার পূর্ণ সুবিধা পেয়েছেন। তাই সময়মত জমি প্রস্তুত ও বীজ বপন করার ফলে সবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে উৎপাদিত সবজিও সরাসরি ক্ষেত থেকে বাজারে ভোক্তার হাতে পৌঁছাচ্ছে, যার ফলে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং ক্রেতা সাধারণও সুলভমূল্যে কৃষি পণ্য কিনতে পারছেন। এই প্রক্রিয়ায় কৃষক ও ভোক্তা উভয় শ্রেণীর মানুষই উপকৃত হচ্ছেন।
আরও পড়ুন: বেবিচক: এয়ারলাইন্সগুলোকে কেবিন সেবা উন্নত ও বিমানভাড়া পুনর্বিবেচনার নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন