০৯:৩৮ এম
ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আবারও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এ তথ্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্রে এসেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণের ঘটনার সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক কার্যক্রমের সম্পর্ক থাকতে পারে। তবে, এসব স্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত করেনি ইরানি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মিশরে ট্রেন দুর্ঘটনায় ৭ নিহত, ১১২ জনেরও বেশি আহত
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
এদিকে, রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইন আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। বাহিনীটির দাবি, জাহাজ দুটি ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করছিল।
তবে, দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে শোনা বিস্ফোরণের সঙ্গে তেলবাহী জাহাজ দুটির ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।
কয়েক দিন আগে দ্বীপটিতে যুক্তরাষ্ট্র হামলা চালায়। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলা ছিল সীমিত পরিসরের। তিনি আরও দাবি করেন যে, এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা হয়নি।
আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন