০৭:৫৮ পি.এম
সোমবার বোয়ালখালী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়েছিল।
চট্টগ্রাম-৮ আসনের এমপি ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, পল্লী উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল হওয়া। এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের জনকল্যাণমুখী উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং পল্লী উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায়ে প্রথমে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
আরও পড়ুন: হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
সোমবার বোয়ালখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করার পর খাল খনন কর্মসূচি, কৃষি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ সাধারণ জনগণের কল্যাণে নানাবিধ কার্যক্রম শুরু হয়েছে এবং এর সুফল এখন জনগণ ভোগ করছে। পল্লী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিটি কার্যক্রমই গুরুত্বপূর্ণ।
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস হয়েছে, এই তথ্য জানিয়ে তিনি বলেন, যদি পরিবারে একজন জুয়ারি থাকে, তখন সে পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই এটি প্রতিরোধের দায়িত্ব আমাদের সকলের। মাদক, অনলাইন-অফলাইন জুয়া এবং দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে।
বোয়ালখালীর ইউএনও মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী। পল্লী উন্নয়ন অফিসার জহির উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ওসি মোজাফফর হোসেন প্রমুখ।
আরও পড়ুন: কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে ইজিবাইকচাপায় শিশু রিফাত নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন