ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে ইজিবাইকচাপায় শিশু রিফাত নিহত


কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে ইজিবাইকচাপায় শিশু রিফাত নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিশু মায়ের কোল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কোটালীপাড়ার কুরপালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রিফাত বালি, যার বয়স এক মাস ১০ দিন। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মোস্তাফিজুর রহমান বালির সন্তান।

শিশুটির নাম রিফাত মিয়া। তার বয়সও এক মাস ১০ দিন। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।

আরও পড়ুন: জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা গলাচিপা উপজেলা

নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আজ দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে শিশু রিফাতকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবর্তী গ্রামের বাবার বাড়িতে ফিরছিলেন মা রিয়া মনি। কুরপালা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে গেলে রিয়া মনি শিশু সন্তানকে নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় কোল থেকে রাস্তায় পড়ে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু রিফাতকে চাপা দিয়ে চলে যায়, যার ফলে সে মারাত্মক আহত হয়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমার সন্তানকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার কুমার মৃদুল দাস জানিয়েছেন, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি ও আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলায় বিপ্লবের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলায় বিপ্লবের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায় থেকে মেধাবী এবং প্রতিভাবান খেলোয়াড়দের শনাক্তকরণ এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ রাখার জন্য খেলাধুলার মাধ্যমে একটি বৃহৎ সামাজিক বিপ্লব ঘটানোর পরিকল্পনা করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদে বক্তব্য রাখার সময় উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। সরকারের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা।

তিনি জানান, ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে ৫০৩টি উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনগুলোতে নতুন ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই কার্যক্রমের আওতায় প্রায় ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্ব শেষ করে আগামী জুন মাসের মধ্যে এই প্রতিযোগিতার জাতীয় পর্ব সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি ও সংস্কারের উদ্যোগ নিচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও উপযোগী খেলার পরিবেশ নিশ্চিত করা যায়।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের সন্তানরা এবং আগামী প্রজন্ম যেন মাদক থেকে দূরে থাকে এবং শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় হয়ে বেড়ে উঠতে পারে—সেই লক্ষ্যেই আমাদের এই সার্বিক পরিকল্পনা। ধারাবাহিক এই পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে আমরা পেশাদারিত্বের এক যোগ্য ও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াতের সঙ্গে জোট টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ সোমবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, "জামায়াতের সঙ্গে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক—এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে।"

তিনি আরও বলেন, "এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন।" তিনি সতর্ক করেন যে, যদি এনসিপি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়ার দিকে নজর দেয়, তবে সেটি ভিন্ন বিষয়। এই ক্ষেত্রে মাঝে মাঝে রাগ-ক্ষোভ ও অভিমানের প্রকাশ ঘটিয়ে কিংবা আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতিনের সংসার টিকিয়ে রাখতে হবে।

রাশেদ খান আরও লেখেন, "সামান্তা শারমিন, ডাক্তার তাসনীম জারা, তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব এনসিপি ছেড়েছে।" তিনি বলেন, নারীদের মধ্যে যারা জামায়াতি মতাদর্শের বাইরে স্বাধীনভাবে চিন্তা করে, তারাও এনসিপিতে কোণঠাসা হয়ে পড়েছে। এছাড়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছেন। নির্বাচনের পরেও অসংখ্য নেতা পদত্যাগ করেছেন এবং ধারাবাহিকভাবে পদত্যাগের সংখ্যা বাড়ছে।

রাশেদ খান বলেন, "এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে, অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে।" তিনি সতর্ক করেন যে, জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো-বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে। জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে, কেনো ‘I hate politics’ চিন্তার তরুণরা ‘I love politics’ বলে এনসিপি যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে ভালো ফলের জন্য ৩০ শিক্ষার্থীকে ডিসির চিঠি ও উপহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


এইচএসসিতে ভালো ফলের জন্য ৩০ শিক্ষার্থীকে ডিসির চিঠি ও উপহার

এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ত্রিশজন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। চিঠিতে শুধু পরীক্ষায় ভালো ফলের প্রশংসা করা হয়নি, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন, উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহ প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের জন্য উপহারসামগ্রীও পাঠানো হয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসি ফরিদা খানম লিখেছেন, "তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।"

চিঠিতে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীর সাফল্যে ঢাকা জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি উল্লেখ করেন, "এই অর্জন শুধু শিক্ষার্থীর মেধা ও বিনিদ্র রজনীর অক্লান্ত পরিশ্রমের ফল নয়, এটি তার বাবা-মা ও শিক্ষকদের অবিচল আস্থা এবং ত্যাগেরও প্রতিফলন।"

তিনি আরো লেখেন, উচ্চমাধ্যমিকের এই সিঁড়ি পার হয়ে শিক্ষার্থী সম্ভাবনার এক বিশাল দিগন্তে পা রেখেছে। তবে এটি কোনো গন্তব্য নয়, বরং একটি মহাযাত্রার শুরু। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নতুন অধ্যায়ে নিজেকে আরও বেশি কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, "আধুনিক যুগে শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেকে আটকে না রেখে তথ্যপ্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হতে হবে।" শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে এমন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি, যে শুধু নিজের ক্যারিয়ার গড়বে না, বরং নিজের মেধা দিয়ে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম চিঠিতে লেখেন, "হয়তো অনেক বছর পর তুমি এই চিঠিটি আবার পড়বে। যখন তোমাকে ঘিরে তোমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে। তোমার জীবনের পথ অনেক দূর এগিয়ে যাবে। সেই দিনটিতে যেন তুমি ফিরে তাকিয়ে বলতে পারো—আমি আমার স্বপ্নকে সম্মান করেছি, আমার মেধার মর্যাদা রেখেছি এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি।" চিঠির শেষাংশে শিক্ষার্থীর অদম্য পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তাদের সাফল্যের প্রতিটি শিখরে বিজয় কামনা করেন ঢাকার জেলা প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ ও চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


বাকৃবিতে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ ও চারা বিতরণ
 
পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ দিল বাকৃবি
 
 
পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষক প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করা হয়েছে। 
 
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের আয়োজনে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, কেজিএফের সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান এবং বাউরেসের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর শরীফ-আর-রাফি।
 
উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকল্পের প্রধান গবেষক (পিআই) ও একই বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশিদ। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে দুজন কৃষক-কৃষাণী তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক বলেন, ‘পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ধান চাষের তুলনায় পেঁয়াজ চাষ অধিক লাভজনক হওয়ায় এ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আমাদের আরও গুরুত্ব দিতে হবে।’ 
 
তিনি আরও বলেন, ‘মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই প্রকল্পে অর্থায়নের জন্য আমি কেজিএফকে ধন্যবাদ জানাই।
 
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাসুম আহমাদ বলেন, বর্তমান বাস্তবতায় পেঁয়াজ শুধু মসলা হিসেবেই নয়, সবজি হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফলে এর উৎপাদন ও উন্নত চাষাবাদ প্রযুক্তির প্রসার গুরুত্বপূর্ণ।
 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে মানসম্মত পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চর নিলক্ষীয়া এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%