ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার


রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরায় স্লুইস গেটের নিকটে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের নাম আলম মুন্সি, বয়স ৭৪।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজের সংলগ্ন স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানিয়েছেন, আলম মুন্সি একজন ভবঘুরে ছিলেন। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী মুন্সিবাড়ি এলাকায়। তিনি রাজধানীতে ভাসমান জীবনযাপন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পানির স্রোতে ভেসে মরদেহটি স্লুইস গেটের কাছে এসে আটকে ছিল।

আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ

এসআই আরও জানান, দুই বছর আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। তখন তার পরিবার সংশ্লিষ্ট থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকে তারা বিভিন্ন স্থানে তাকে খুঁজে বেড়াচ্ছিলেন। আজ তার মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর গ্রামে তার বাড়িতে খবর দেয়া হলে পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেন এবং এসব তথ্য জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন ২৫তম ও স্বর্ণা ৮৬তম স্থানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ এম


র‍্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন ২৫তম ও স্বর্ণা ৮৬তম স্থানে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে পরাজিত হলেও, শেষ ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উভয়ের অবস্থান উন্নত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, শারমিন পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে, স্বর্ণা ১৬ ধাপ উন্নতি করে বর্তমানে যৌথভাবে ৮৬তম স্থানে রয়েছেন।

ব্রিসবেনে সিরিজের শেষ ম্যাচে শারমিন ৯৩ বলে ৫০ রান সংগ্রহ করেন। স্বর্ণা ৭১ বলে ৫৪ রান করেন। তবে, তাদের লড়াকু ইনিংস বাংলাদেশকে হার থেকে রক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়া ম্যাচটি ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয়।

ম্যাচে অস্ট্রেলিয়ার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। পেরি অপরাজিত ৬৫ রান করেন এবং সাদারল্যান্ড অপরাজিত ৭৪ রান করেন। র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে পৌঁছেছেন সাদারল্যান্ড। পেরি এক ধাপ উন্নতি করে নবম স্থানে রয়েছেন।

নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের তালিকায় অ্যাশ গার্ডনার শীর্ষে অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সহজ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সহজ জয়

ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ইংল্যান্ড পাকিস্তানকে আগে ব্যাটিং করতে পাঠায়। যদিও শুরুতে পাকিস্তানের ব্যাটিং ভালো হয়নি, তবে হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাসের দুর্দান্ত জুটিতে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের একটি বড় পুঁজি গড়ে পাকিস্তান। ইংল্যান্ডের ইনিংস ২১৫ রানে শেষ হয়। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অসাধারণ পারফর্ম করেন আরাফাত মিনহাস, যিনি একাই ৬ উইকেট নেন।

টসের পর ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১০০ রানের আগেই ৪ উইকেট হারায়। সেখান থেকে দলের হাল ধরেন হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাস। নেওয়াজ ৭৪ বলে ৭৯ রান এবং মিনহাস ৫৮ বলে ৫৯ রান করেন। এছাড়া, ফাহিম আশরাফ ৩৯, সাদ বেগ ৩৫ এবং বাবর আজম ৩৪ রান সংগ্রহ করেন।

ইংল্যান্ডের পক্ষে সনি বেকার ৩ উইকেট নেন। গাস অ্যাটকিনসন ২ উইকেট পান এবং উইল জ্যাক্স, ওভারটন, রশিদ ও কারান প্রত্যেকে একটি করে উইকেট নেন।

ইংল্যান্ডের ইনিংস শুরু হয় দারুণভাবে। ব্যান্টন ও ডাকেটের ওপেনিং জুটি ৯১ রান সংগ্রহ করে। তবে এই জুটি ভাঙার পর ইংলিশরা পথ হারিয়ে ফেলে। ডাকেট ৪৫ রান করে আউট হন, যেখানে ব্যান্টন দলের সর্বোচ্চ ৫৭ রান করেন। জো রুট ৩৩ রান করলেও এরপর কেউ আরাফাত মিনহাসের স্পিনের সামনে দাঁড়াতে পারেননি।

মিনহাস ৮.৪ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৬ উইকেট নেন। এর ফলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ ১৮ রানে তারা ৫ উইকেট হারায়। পাকিস্তান ইংল্যান্ডকে ২১৫ রানে অল আউট করে ৮৭ রানের বিশাল জয় পায়। মিনহাসের ৬ উইকেট ছাড়াও হারিস রউফ ২ উইকেট নেন, নাসিম শাহ্‌ একটি উইকেট পান এবং একটি রান আউট হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৭ এম


পূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল

শারদীয় দুর্গাপূজার ছুটির সময় মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে। ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির মতো ট্রেন চলাচল করবে, তবে শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল বিকেল থেকে চলবে।

এই সময় যাত্রীদের চাহিদার ভিত্তিতে ট্রেনের চলাচলের বিরতি সমন্বয় করা হবে। ছুটির এই সময়ে ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ট্রেন চলাচল করবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।‎

ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে। দিনের বেশিরভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলবে। রাতে যাত্রীদের চাহিদা অনুযায়ী এই বিরতি ১৫ থেকে ২০ মিনিট হবে। এ চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে অবৈধ তেলের গুদামে জ্বলন্ত সিগারেটের আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৮ এম


নারায়ণগঞ্জে অবৈধ তেলের গুদামে জ্বলন্ত সিগারেটের আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গুদামে আগুন লেগেছে, যা জ্বলন্ত সিগারেটের কারণে ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও হতাহত হওয়ার কোনো খবর নেই।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক আল-আমিনের মালিকানাধীন অবৈধ জ্বালানি তেলের গুদামের সামনে ফার্নেস অয়েলসহ পোড়া মবিলের মজুত ছিল। কর্মচারীদের জ্বলন্ত সিগারেটের কারণে মবিলের ড্রামে আগুন লেগে যায়। বিস্ফোরণের ফলে ড্রামটি বিকট শব্দে ফেটে যায় এবং আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এই দাউ দাউ আগুনের ফলে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়, কিন্তু দুই ইউনিট অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জ্বলন্ত সিগারেট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%