০২:৫৯ পি.এম
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সংক্ষিপ্ত সময় খেলেছেন রোনালদিনিয়ো গাউচো। শুরুতে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। বর্তমানে চলমান ফুটবল বিশ্বকাপের মাঝেই ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই কিংবদন্তী খবরের শিরোনাম হয়েছেন। নাটকীয়ভাবে ইতালির ক্লাব রাভেনায় যোগ দিয়েছেন ৪৬ বছর বয়সী এই ফুটবলার।
এক দশকেরও বেশি আগে ট্রফিময় ক্যারিয়ার শেষ করেছিলেন রোনালদিনিয়ো। নতুন করে সিরি সি'র ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তির খবরে ফুটবলবিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। ৪৬ বছর বয়সী রোনালদিনিয়ো রাভেনায় একটি চমকপ্রদ চুক্তিতে সম্মত হয়েছেন। সিরি সি’র এই উচ্চাভিলাষী ক্লাবটি গত মৌসুমে সিরি বিতে উন্নীত হতে পারেনি। ক্লাব মালিক ইগ্নাসিও সিপ্রিয়ানি ট্রান্সফার মার্কেটে বড় একটি বার্তা দিতে চেয়েছেন।
রোনালদিনিয়োর আগমন আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে মায়ামিতে একটি ইভেন্টের মাধ্যমে ঘোষণা করা হবে।
আরও পড়ুন: নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে সার্বভৌমত্ব র্যালিতে হেঁটে প্রধানমন্ত্রী
রোনালদিনিয়ো বলেন, 'নতুন রঙ, একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইগ্নাসিও ও পুরো সিপ্রিয়ানি পরিবারের সঙ্গে নতুন গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার জন্য আনন্দের উৎস ছিল, এবং আমি সেই একই আনন্দ রাভেনায় ফিরিয়ে আনতে চাই।'
সিপ্রিয়ানি জানিয়েছেন, রোনালদিনিয়ো তার শৈশবের আইডল ছিলেন এবং তার ফুটবলের প্রভাব মাঠের বাইরেও রয়েছে।
তিনি বলেন, 'আমি জীবনের ২৪ বছর যুক্তরাষ্ট্রে কাটিয়েছি, কিন্তু এখনও রাভেনাকেই আমার ঘর মনে করি। রোনালদিনিয়োকে দলে নেওয়া ক্লাবের জন্য অসাধারণ এক অর্জন। তিনি ছিলেন আমার আইডল এবং তার প্রভাব ফুটবলের অনেক ওপরে।'
তবে ক্লাবের অনারারি ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা এই উচ্ছ্বাসে কিছুটা পানি ঢেলে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, এই বয়সে রোনালদিনিয়ো আর খেলার মাঠে ফিরবেন না।
আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবার ব্লাইন্ড এশিয়া কাপ, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম
তিনি বলেন, 'রোনালদিনিয়ো আমাদের সঙ্গে একটি মার্কেটিং ইভেন্টে অংশ নেবেন, তবে তিনি সিরি সিতে খেলবেন না। আমি চাইতাম যদি তিনি এখনও খেলতে পারতেন, তিনি ছিলেন সত্যিকারের ফেনোমেনন। মিলানের সময় তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল, কিন্তু তিনি আমাদের হয়ে খেলবেন না।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন