০৩:০৩ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৭৫ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার সময় ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহুরুল আনোয়ার মৃত ফজল করিম ও মৃত রিয়াজু খাতুন (যার পরিচিতি ওয়াজা খাতু) দম্পতির সন্তান ছিলেন।
আরও পড়ুন: প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান
পুলিশ এবং স্থানীয় সূত্র জানাচ্ছে, শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টা থেকে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে জহুরুল আনোয়ার তার বসতঘরের সিঁড়ি রুমের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সকালে সিঁড়ির রেলিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। নিহতের পরিবার সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছেন, তিনি জায়গাজমির বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্থ ছিলেন।
নিহতের ছেলে খালেদ জানান, কিছুদিন আগে তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন, এই জায়গাসংক্রান্ত জটিলতাগুলোর কারণে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। তার অন্যকোনো সমস্যা বা পারিবারিক কলহ ছিল না।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন