ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

চলতি বছরের প্রথমার্ধে চীন-বাংলাদেশ বাণিজ্য ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে: দূতাবাস


চলতি বছরের প্রথমার্ধে চীন-বাংলাদেশ বাণিজ্য ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে: দূতাবাস

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানায়, ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে আজ এক বিবৃতিতে দূতাবাস বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা খাতে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৬ বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে।

আরও পড়ুন: এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতার গুরুত্ব

এতে বলা হয়, তাজা আম ও কাঁঠালসহ বাংলাদেশের বিভিন্ন কৃষি পণ্য চীনা বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। পাশাপাশি পেয়ারা ও সুগন্ধি চালের জন্য বাজার সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

দূতাবাস জানায়, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের কাঠামো উন্নয়নের লক্ষ্যে উভয় দেশ একটি যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

বিবৃতি অনুযায়ী, ক্রমবর্ধমান বাণিজ্যের পাশাপাশি ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশে চীনের পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এতে আরও বলা হয়, ২০২৫ সালে বাংলাদেশে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দূতাবাস জানায়, নতুন সরকার গঠনের পর থেকে চীনের বিনিয়োগকৃত পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে, যার ফলে প্রায় ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-তুরস্ক

২০২৬ সালের জুলাই মাসে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে ‘চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ চালু করা হয়েছে এবং এটি মোট ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ আকর্ষণ করেছে।

বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলটি বস্ত্র ও তৈরি পোশাক, যন্ত্রপাতি উৎপাদন, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, বায়োমেডিসিন এবং সবুজ শক্তি শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দিচ্ছে।

অবকাঠামো খাতের সহযোগিতার বিষয়টি তুলে ধরে দূতাবাস পদ্মা সেতুকে একটি বড় প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেছে চীনা কোম্পানির নির্মিত এই সেতুটি ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের ২১টি জেলার সংযোগ স্থাপন করেছে। এই সেতুটি বার্ষিক জিডিপি প্রবৃদ্ধিতে ১.২৩ শতাংশীয় পয়েন্ট অবদান রাখবে এবং দারিদ্র্যের হার ০.৮৪ শতাংশ কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, চীনা কোম্পানিগুলো কয়লাভিত্তিক, সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্পও বাস্তবায়ন করেছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১ হাজার মেগাওয়াটের বেশি। বর্তমানে চীন-সহায়তাপুষ্ট বেশ কয়েকটি প্রকল্পের নির্মাণকাজ চলছে এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৬-এর সংস্কারকাজ।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

দূতাবাস জানায়, একটি সাধারণ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের আবাসিক হল, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৯ এবং একটি জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রসহ অন্যান্য প্রকল্পের কাজও এগিয়ে চলেছে।

বিবৃতি অনুযায়ী, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার ক্ষেত্রে চীন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশকে ৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সহায়তা প্রদান করেছে। এই সহায়তার অন্তর্ভুক্ত ছিল ডেঙ্গু ও কোভিড-১৯ শনাক্তকরণ কিট, ওষুধ, বার্ন চিকিৎসার জন্য ভেন্টিলেটর, রোবোটিক পুনর্বাসন সরঞ্জাম এবং বন্যা-ত্রাণ সামগ্রী।

এতে আরও বলা হয়, চীন ১ হাজার শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল নির্মাণ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট প্রকল্পের কাজেও সহায়তা দিয়েছে।

দূতাবাস জানায়, এই উদ্যোগগুলো প্রয়োজনে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন এবং বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ও কল্যাণ সুরক্ষায় দেশটির অবদানেরই প্রতিফলন।

আরও পড়ুন: চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ হকারদের উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


অবৈধ হকারদের উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা

ঢাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে তাদের উচ্ছেদের পাশাপাশি মালামাল ক্রোক ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি সংক্রান্ত বিষয়াদি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বার্তা প্রদান করেন।

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, "আমরা হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করে দিয়েছি। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনও ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, শহরের সকল হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। "নিবন্ধন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনও হকার বসতে পারবে না।" উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখলের বিষয়ে তিনি বলেন, "এখন থেকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে মালামাল জব্দ ও সরাসরি মামলা দায়ের করা হবে।"

হকারদের নোটিশ প্রদান ও পুনর্বাসন প্রশ্নে প্রশাসক বলেন, "দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।"

পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রী কাজের কারণে সৃষ্টি হওয়া জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, "ওয়াসা কর্তৃপক্ষের কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।" ওয়াসাসহ অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পর পর নিয়মিত বৈঠক হচ্ছে।" দীর্ঘদিনের এসব জটিলতা নিরসনে ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ইলিশ সংরক্ষণ অভিযানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


শরীয়তপুরে ইলিশ সংরক্ষণ অভিযানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শরীয়তপুর, ১ অক্টোবর, ২০২৬ : জেলা ট্রাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের জন্য। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাদিয়া ইসলাম সীমা, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম, শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, কোস্ট গার্ড, নৌ পুলিশ, এবং বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তারা।

মৎস্য সংরক্ষণ অভিযানের সময় তালিকাভুক্ত জেলেদের ২৫ কেজি করে চালসহ অন্যান্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়। এছাড়া, নদীতে ড্রেজার পরিচালনা ও বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের কঠোর বার্তা দেয়া হয়। নদীতে যাতে কেউ না নামে, সেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী ও মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ ৩ অক্টোবর, কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ ৩ অক্টোবর, কোথায়?

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশকে পরাজিত করে ফাইনালের জন্য টিকিট অর্জন করে। অন্যদিকে, ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করে স্বর্ণপদকের লড়াইয়ে নিজেদের স্থান নিশ্চিত করে।

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তান, আগামী ৩ অক্টোবর মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

একই দিনে সকাল ৬টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মাঠে নামবে। সেমিফাইনালে পরাজিত হওয়া দুই দল হতাশ হলেও, তাদের সামনে এখনও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ রয়েছে।

তবে, পদক নির্ধারণী ম্যাচ দুটির ক্ষেত্রে বৃষ্টির প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বৃষ্টি বা খেলার মাঠের অবস্থা খারাপের কারণে পরিত্যক্ত হয়, তাহলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের ‘র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জয়ী’ হওয়ার নিয়ম কার্যকর হবে না।

যদি ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে ভারত ও পাকিস্তানকে যৌথভাবে স্বর্ণপদক প্রদান করা হবে। একইভাবে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পরিত্যক্ত হলে, দুই দলকেই যৌথভাবে ব্রোঞ্জপদক দেওয়া হবে।

একনজরে পদক নির্ধারণী ম্যাচের লাইনআপ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টা

ভারত বনাম পাকিস্তান, ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের জন্য টাকা নিলে মামলা করবেন ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


ফ্যামিলি কার্ডের জন্য টাকা নিলে মামলা করবেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যদি কখনো গ্রামে গিয়ে শুনি ফ্যামিলি কার্ডের জন্য ২০০ বা ৫০০ টাকা নেওয়া হচ্ছে, তাহলে আমি সেই এলাকার দায়িত্বশীল ব্যক্তিকে খুঁজে বের করব। আইনজীবী হিসেবে নিজে বাদী হয়ে মামলা করব এবং ওয়াদা রক্ষা করব। তবে তিনি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে চান না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, নির্বাচনের পূর্বে বিএনপি সরকার বলেছিল যে চার কোটির ঊর্ধ্বে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে হেল্প কার্ডও আসবে। তখন তিনি বিভিন্ন নির্বাচনী সভায় বলেছিলেন, কার্ডগুলো হাতে নিয়ে কেউ যেন কখনো একটি টাকাও নিতে না পারে।

কায়সার কামাল উল্লেখ করেন, গত দেড় দশকে দুর্ভাগ্যজনকভাবে সমাজ অনেক ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়েছে। কলমাকান্দার লেংগুরায় এমন ঘটনা ঘটেছে যেখানে বিল্ডিংওয়ালা মানুষের ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তার মেয়ের বিয়ে হয়েছে ঈশ্বরগঞ্জে, সেই মেয়ের নামেও ফ্যামিলি কার্ড হয়েছে। এ ধরনের কিছু অনিয়ম ঘটেছে। এ কারণে তারা নিয়মের মধ্যে আসার চেষ্টা করছেন।

দুর্গাপুরের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, দুর্গাপুরে যখন ফ্যামিলি কার্ডগুলো আসবে, তখন ১০ জন সুপারভাইজার এবং ৯৭ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। এই ৯৭ জন এবং ১০ জনের ওপর নির্ভর করবে তার ঈমানি দায়িত্বটি পালন হচ্ছে কিনা।

কায়সার কামাল আরও বলেন, তথ্যগুলো সংগ্রহ করার সময় আপনাদের দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। শুরুতে কুঁড়ে ঘর বা ঘর নেই এমন ছাপরা ঘর থেকে শুরু করবেন। ধাপে ধাপে এগিয়ে যাবেন। হয়তো অনেক বাধা আসতে পারে, তবে কোনো বাধা মানবেন না। আল্লাহ বা সৃষ্টিকর্তাকে হাজির-নাজির করে নিজেদের মেধা ও সততা দিয়ে নামগুলো লিপিবদ্ধ করবেন। কারণ এই কাজের জন্যই আপনাদের মেধার পরীক্ষা নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্গাপুরে একজনও দরিদ্র মানুষ যেন ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হন। সেই দায়িত্বটি আপনাদের। আশা করছেন, আপনারা ঈমানের সঙ্গে দায়িত্বটি পালন করবেন।

মতবিনিময়সভায় উপজেলা পরিষদ সোমেশ্বরী হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার তারেক হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%