০১:২৭ এম
ঢাকা, ২৯ জুন, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাজিদ হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিফতাহুল জান্নাত রিফাত।
গঠনতন্ত্র অনুযায়ী এই নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার রাতে, ডিইউডিএস-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম শামীম রেজা ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জুবায়ের হোসেন ও রাগীব আনজুম, নির্বাচন সচিব মো. সাব্বির হোসেন এবং নির্বাচন পর্যবেক্ষক মহিউদ্দিন মুজাহিদ মাহি।
সভাপতি মো. সাজিদ হাসান প্রাচীন ইসলামের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন