ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কর্তন


পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কর্তন

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৫) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জিসান মৃধা (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। 

শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

হামলার শিকার রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি চরকচুয়া গ্রামের মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

আরও পড়ুন: টিউবওয়েলের মুখ থেকে গ্যাস বের হয়ে জ্বলছে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রমিজ মৃধা স্থানীয় বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) সেখানে  ধারালো অস্ত্র হাতে উপস্থিত হয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন তাকে। এতে রমিজের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তার এক হাতের রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের রগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ জানান, আহতের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: রাতের আঁধারে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ‘তুলে নেওয়ার’ চেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ঢাকা থেকে বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে রাজধানীর ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা পুলিশ রাজধানীর ভাটারার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনসহ বিভিন্ন আইনে অন্তত ২০টি মামলা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পল্লব আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। তবে এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। তার অনুসারীদের বিভিন্ন মিছিল এবং তার উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষক ও তার পরিবারকে হত্যা: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষক ও তার পরিবারকে হত্যা: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, ‘আমি এখানে এসে জানতে পারলাম, মাদকাসক্তরা গণপতি স্যারকে অনেক ডিস্টার্ব করত। মাদকের বিরুদ্ধে কথা বলায় স্যারসহ তার পরিবারকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। অল্প সময়ের মধ্যেই শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

রবিবার দুপুরে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় চার হত্যাকাণ্ডের ঘটনাটি অধিকতর তদন্তের পর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে।

এ সময় আসাদুল হাবীব দুলু মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই হত্যার পেছনে রয়েছে মাদক। 

সরকার মাদকের বিষয়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করেছে উল্লেখ করে তিনি বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ না করলে মাদক নির্মূল করা যাবে না। মাদক কারবারি, পরিবহণকারী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকার হত্যাকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রামিশা হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। তার বিচারকাজ শেষ হয়েছে। আমরা এলাকায় নন্দিনী নামে একটি বাচ্চা মেয়েকে হত্যার ঘটনায় ১৫ দিনের মধ্যে বিচারকাজ শেষ হয়েছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।

 

দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের এলাকা রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এটি তার তিন দিনের সফরের প্রথম দিনে ছিল, যেখানে তিনি নীলফামারীর ডিমলার এলাকায় তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে দেখেন।

 

এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তিস্তা নদীর বর্তমান অবস্থা, নাব্যসংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত সংক্ষিপ্ত আলোচনা করেন। সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্টরা রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

 

সফরসূচির অংশ হিসেবে, এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে তিনি সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা ৪৯৮টি স্পট নিয়ে চূড়ান্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা ৪৯৮টি স্পট নিয়ে চূড়ান্ত হচ্ছে

সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা ৪৯৮টি স্পট নিয়ে চূড়ান্ত হচ্ছে।

 

দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে এবং দেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে পরিকল্পিত ও পরিবেশবান্ধবভাবে গড়ে তোলার উদ্দেশ্যে ব্যাপক কর্মসংস্থান ও উন্নয়নের সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

 

এছাড়া, সারা দেশে সম্ভাব্য প্রায় ১৪৯৮টি পর্যটন স্থান চিহ্নিত করে একটি যুগোপযোগী ও সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

রবিবার (৩০ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সরকারের এসব পরিকল্পনার বিষয়ে তথ্য প্রদান করেন।

মন্ত্রী জানিয়েছেন, দেশে পর্যটন খাতের সঠিক তথ্যের অভাব দূর করার জন্য এবং সুনির্দিষ্ট পরিসংখ্যানের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রণয়নের কার্যক্রমও বর্তমানে চলছে।

পর্যটন কেন্দ্রগুলোর সার্বিক উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

 

মন্ত্রী আরও জানান, স্থানীয় জনসাধারণকে সরাসরি যুক্ত করে ‘কমিউনিটি বেজড ট্যুরিজম’ মডেলে পর্যটন স্পটগুলোর পর্যায়ক্রমিক উন্নয়নের কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকদের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করার জন্য বিশেষায়িত ট্যুরিস্ট পুলিশের জনবল ও কাঠামোগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে সমন্বিত করার বিষয়ে মন্ত্রী জানান, সাংস্কৃতিক পর্যটনের সার্বিক প্রসারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে শীঘ্রই দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

 

স্মারক স্বাক্ষরের পর দ্রুত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি প্রণয়ন করা হবে এবং পুরো কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। এছাড়া, বিশ্ব দরবারে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কার্যকরভাবে তুলে ধরার জন্য ‘বিউটিফুল বাংলাদেশ’ (beautifulbangladesh.gov.bd) শিরোনামে একটি নতুন অফিসিয়াল ওয়েব পোর্টাল তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%