০৫:২১ পি.এম
ইসরাইলের নতুন নেসেট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বারবার বাধা দিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছেন। ৭ অক্টোবরের হামলার ঘটনা তদন্তের দাবি তুলে নেতানিয়াহুর বক্তব্যের মাঝেই তিনি তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন।
জাতীয় নির্বাচনের পর নতুন নেসেট অধিবেশনের সূচনা উপলক্ষে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। এ সময় সংসদকক্ষে নিজের আসন থেকে বারবার তাকে বাধা দেন নাফতালি বেনেট।
একপর্যায়ে বেনেট চিৎকার করে বলেন, "৭ অক্টোবরের ঘটনাগুলোর তদন্তের কী হলো?" তবে এ বিষয়ে নেতানিয়াহুর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: ভারতে শব্দদূষণ আইনে মসজিদকে লক্ষ্যবস্তু করছে পুলিশ
ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে দুই সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে এই বাক্যবিনিময় নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার ঘটনা এবং এর আগে-পরে সরকারের ভূমিকা নিয়ে তদন্তের প্রশ্নটি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে রয়েছে।
নেসেটের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় অধিবেশনে প্রকাশ্যে নেতানিয়াহুকে এমন প্রশ্নের মুখে ফেলার ঘটনাটি ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এআরবি
আরও পড়ুন: আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন