১০:৫৪ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানাতে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। এই নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজপথে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শুক্রবার বিকেলে, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনিরের নেতৃত্বে শুরু হওয়া এই মিছিলটি শহরের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি পরবর্তীতে গাঙ্গিনাপাড় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগান রাজপথকে মুখরিত করে তোলে। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মুনতাসীর মনির বলেন, "দেশনায়ক তারেক রহমান যুবদলের যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন তা আগামী দিনের আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করবে।" তিনি এ কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, কেন্দ্রীয় যুবদলের হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহের যুবসমাজ প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি নেতাকর্মীরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
এ সময় জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন