ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বাগমারায় ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আসামীদের গ্রেপ্তার দাবি


বাগমারায় ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আসামীদের গ্রেপ্তার দাবি

রাজশাহীর বাগমারায় ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় দলীয় আদর্শ অনুসরণ করে আসছেন এবং কখনো আইন নিজের হাতে তুলে নেননি।

লিখিত বক্তব্যে আসাদুল ইসলাম অভিযোগ করেন, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে ফাহিমা, তার ছেলে শাওন, ফাহিম এবং তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও এলাকার মানুষের বিরোধ চলে আসছে। তিনি দাবী করেন, অতীতেও এ ব্যবসাকে কেন্দ্র করে একাধিক বিরোধ, মামলা, সমঝোতা ও অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে। তিনি এসব বিষয় নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান।

আরও পড়ুন: ভৈরবে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা সুজন গ্রেফতার

তিনি আরও বলেন, বর্তমানে যে ডিশ লাইনটি তিনি পরিচালনা করছেন, সেটি পূর্বে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর সরকারের লোকজন পরিচালনা করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা ব্যবসা ছেড়ে দিলে দীর্ঘদিন সংযোগ বন্ধ ছিল। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গ্রাহকদের অনুরোধে কয়েক লাখ টাকা বিনিয়োগ করে নতুন যন্ত্রপাতি স্থাপন করে তিনি পুনরায় ডিশ লাইন চালু করেন।

সংবাদ সম্মেলনে আসাদুল ইসলাম অভিযোগ করেন, গত ১৭ জুলাই রাতে তিনি ডিশ কন্ট্রোল রুমে অবস্থানকালে পারভেজ রানার নেতৃত্বে শাহীন, সুমনসহ কয়েকজন সেখানে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার কারণে তিনি গুরুতর আহত হন। একই সময়ে ডিশ লাইনের বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর, মালামাল লুটপাট এবং নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন। তিনি দাবি করেন, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এছাড়া তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি সমঝোতার জন্য কাউকে ডাকেননি এবং অভিযুক্তদের সঙ্গে তার কোনো বৈঠকও হয়নি। আসাদুল ইসলাম জানান, অভিযুক্তদের মধ্যে একজন অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়েও তদন্তের দাবি জানান তিনি।

তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চিকিৎসা নথি এবং অন্যান্য আলামত যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেন।

আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের প্রতি তিনি উভয় পক্ষের বক্তব্য ও প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আসাদুল ইসলাম বলেন, তিনি প্রতিশোধ চান না, তিনি ন্যায়বিচার চান। প্রকৃত অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আসাদুল ইসলামের মা, সন্তান, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান, জুলাই যোদ্ধা ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শেখ, ভবানীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম, ওলামা দল রাজশাহী জেলা শাখার সদস্য মুখলেছুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০১:২৪ এম


হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে: ট্রাম্প

 

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চরম কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে ইরান আঘাত হানলে, তার চড়া মাশুল গুনতে হবে। দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

ট্রাম্প তীব্র হুংকার ছেড়ে লিখেছেন, এখন থেকে যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন অথবা অন্য যেকোনো মাধ্যমে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র দ্রুতই ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করে জানান, এই প্রতিশোধমূলক হামলার আওতা থেকে বাদ যাবে না ইরানের প্রাণকেন্দ্রও। রাজধানী তেহরানে অথবা এর আশপাশে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও মার্কিন লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবনীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০১:২৬ এম


ভবনীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির প্রথম ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে, বুধবার (২২ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী, অনুষ্ঠিত এই কার্যক্রম শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

এছাড়াও, এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি এবং ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছিল। বুধবারের যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করায়, ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নতুন গতি এসেছে। উক্ত নির্বাচনে সভাপতির পদে ২, সহ-সভাপতি ২, সাধারণ সম্পাদক ২, সহ-সাধারণ সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ১ ও সাধারণ সদস্য পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১০২ জন। আগামী ২৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী। ২০২২ সালের পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের বিরুদ্ধে আমেরিকানরা নন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০১:৩২ এম


ইরান যুদ্ধের বিরুদ্ধে আমেরিকানরা নন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের বিপক্ষে নন। বরং তিনি সংবাদমাধ্যমের সামনে এসে বলেছেন, মার্কিন হামলার মাত্রা অব্যাহত থাকবে এবং ইরানকে এর জন্য বড় মূল্য দিতে হবে।

যুদ্ধক্ষেত্রে যখন মার্কিন সেনাদের প্রাণহানি বাড়ছে, তখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের জনপ্রিয়তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে কোন অবস্থান নেয়নি।

তিনি আরও বলেন, একটি নতুন জরিপে পরিষ্কারভাবে দেখা গেছে যে আমেরিকানরা জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ে উদ্বিগ্ন হলেও তারা যুদ্ধের বিরোধিতা করছে না। তবে প্রেসিডেন্ট জোটি জরিপের কথা উল্লেখ করেছেন, সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

এদিকে, পরিসংখ্যান এবং বিভিন্ন মতামত জরিপ সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর ফেব্রুয়ারিতে শুরু হওয়া হামলার পরে মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী অসন্তোষ ক্রমাগত বাড়তে দেখা গেছে।

কিন্তু জরিপের সেই বাস্তব চিত্র পাশ কাটিয়ে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের এই আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিসিবির ডিলারের গুদামে অগ্নিকাণ্ড, এক ভ্যানচালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০১:৪২ এম


টিসিবির ডিলারের গুদামে অগ্নিকাণ্ড, এক ভ্যানচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির ডিলারের গুদামে অগ্নিকাণ্ডের কারণে এক ভ্যানচালকের মৃত্যু ঘটেছে।এটি ঘটে বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে, উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে।

ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু গুদামের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে নয়ন (১৮) নামে এক যুবকের ঝলসে যাওয়া মরদেহ। নিহত নয়ন আব্বাসের ছেলে, যিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সময় ডাল, তেল, চিনি ও টিসিবির অন্যান্য পণ্য পুড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%