০৭:৫৮ পি.এম
ঢাক-ঢোলের তালের সুরে নয়, বরং নদীর বুকের ওপর একসঙ্গে ওঠা শত শত বৈঠার ছন্দেই শুরু হলো এই উৎসব। নদীর দুই তীরে মানুষের ঢল, মাঝনদীতে সারি সারি নৌকার উপস্থিতি, আর তালে তালে বৈঠা চালিয়ে গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্য যেন নতুন করে প্রাণ ফিরে পেল আবারও।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন কয়েক হাজার দর্শক। নৌকা ও ট্রলার ভাড়া নিয়ে অনেকেই এই বর্ণিল আয়োজনের আনন্দ উপভোগ করেন।
প্রতিযোগিতায় অংশ নেয় জল পবন, ময়ূরপঙ্খীসহ বাহারি নামে ১৮টি নৌকা। বৈঠার ছন্দে, দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
আরও পড়ুন: ফের্মিনের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে মাদ্রিদকে পরাজিত করেছে
হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়ার আসর নয়, বরং এটি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলা, যেখানে সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ নদীর দুই পাড়জুড়ে ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী নৌকার সংখ্যা বেশি হওয়ায় একদিনে প্রতিযোগির সম্পন্ন করা সম্ভব হয়নি, ফলে পরবর্তীতে ফাইনাল রাউন্ডের তারিখ ঘোষণা করা হবে।
বর্তমানে সময় ও জীবনের গতি বদলে গেলেও, নলজুর নদীর বুকে বৈঠার এই ছন্দ মানুষের ভালোবাসায় গ্রামবাংলার ঐতিহ্য এখনো বেঁচে আছে—এমন একটি স্মৃতি মনে করিয়ে দেয়।
আরও পড়ুন: ইউল্যাব স্কলার্সের জয়রথ থামাল, ৮ উইকেটে জয় নিশ্চিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন