ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

খাবার ও পানি ছাড়া ৪ দিন সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর...


খাবার ও পানি ছাড়া ৪ দিন সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর...

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর ধ্বংসকারী যুদ্ধজাহাজ ‘ইউএসএস বেনফোল্ড’ মাঝ সমুদ্রে ভয়াবহ যান্ত্রিক ত্রুটিতে পড়েছে। এটি টানা চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় প্রশান্ত মহাসাগরে ভেসে ছিল। এই ঘটনার ফলে জাহাজটিতে থাকা প্রায় ৩০০ সেনাসদস্য তীব্র দুর্ভোগে পড়েন, খাদ্য, বিশুদ্ধ পানি এবং সচল শৌচাগারের অভাবে।

সংবাদমাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে জাহাজটির শীতাতপ নিয়ন্ত্রণসহ জরুরি জীবন রক্ষাকারী পরিষেবাগুলো স্থবির হয়ে পড়ে। এর ফলে পেন্টাগনের সামরিক সক্ষমতা এবং সেনাসদস্যদের আবাসন ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হলে, মার্কিন নৌবাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করে আনুষ্ঠানিক বক্তব্য দেয়।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, ২৪ জুলাই প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহল দেওয়ার সময় ইউএসএস বেনফোল্ডের মূল জেনারেটরে বড় ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এই কারণে জাহাজটির অভ্যন্তরীণ বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। জরুরি পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্গত অপর ক্রুজার ‘ইউএসএস রবার্ট স্মলস’ থেকে দুর্ঘটনাকবলিত ডেস্ট্রয়ারটিতে খাদ্য ও পানীয়সহ প্রয়োজনীয় সহায় সামগ্রী পাঠানো হয়।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

পরে জাহাজটিকে টেনে ফিলিপাইনের সুবিক উপসাগরে নিয়ে যাওয়া হয়। চার দিনের দীর্ঘ দুর্ভোগ পর ২৮ জুলাই তা বন্দরে পৌঁছে, নাবিকদের সুরক্ষিতভাবে তীরে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের পর ৮ আগস্ট যুদ্ধজাহাজটি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।

মাঝ সমুদ্রে এরকম একটি শক্তিশালী ডেস্ট্রয়ার অচল হয়ে পড়ার খবরটি প্রকাশ্যে আসে ঠিক তখন, যখন ২৫০ দিন ধরে সমুদ্রে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ভেতরে চরম খাদ্য সংকট ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর অভাবের কারণে নাবিকরা মানসিক বিপর্যস্ততার শিকার হচ্ছেন।

এদিকে, আব্রাহাম লিংকনের এই শোচনীয় অবস্থার তদন্তের জন্য মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো প্রধান বিমানবাহী রণতরির উপস্থিতি থাকছে না।

আরও পড়ুন: ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ ২৫ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কার্যক্রমে সন্তুষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কার্যক্রমে সন্তুষ্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ ১৮:৩০

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস অতিক্রম করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম নিয়ে একটি জরিপ চালিয়েছে ইনোভেশন কনসাল্টিং নামের প্রতিষ্ঠান। তাদের করা জরিপে উঠে এসেছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ।

ইনোভিশন কনসালটিং জরিপের অর্থায়ন ও সহায়তা করেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কোর্টের প্রতিবাদে কুলাউড়ায় সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


মোবাইল কোর্টের প্রতিবাদে কুলাউড়ায় সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

মৌলভীবাজারের কুলাউড়ায় যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযানে জরিমানা, কারাদণ্ড ও সিএনজি জব্দের প্রতিবাদে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কে বিক্ষোভ করেন সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় অভিযানের কার্যক্রম পরিচালনা করা হয়।

এই অভিযানে পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই সময় ৭টি সিএনজি অটোরিকশা কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় থাকে।

অভিযানের পর থেকে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিক সংগঠনের নেতারা ও চালকরা একত্রিত হয়ে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কে অবস্থান নেন এবং প্রশাসনের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করে। জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহনও কিছু সময় আটকে থাকে।

খবর পাওয়ার পর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। আলোচনা ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকরা পরে সড়ক থেকে সরে গেলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর ধীরে ধীরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কুলাউড়া পৌরসভা বাজার ও প্রধান সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও প্রশাসন ও শ্রমিক নেতাদের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বাড়াবাড়ির জেরে এবার ইউরোপে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ট্রাম্পের বাড়াবাড়ির জেরে এবার ইউরোপে হামলার হুমকি ইরানের

 

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দমাতে এবার ইউরোপের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছে ইরান। তেহরানের নেতারা জানিয়েছেন, ইউরোপে হামলার বিষয়টি তারা বিবেচনা করছেন। যদি ট্রাম্প উত্তেজনা আরও বৃদ্ধি করেন, তাহলে এ পদক্ষেপ নেওয়া হতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে পৃথক প্রতিবেদনে ইউরো নিউজ ও ইরান ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে যে, ইরানের নেতাদের মধ্যে আলোচনা চলছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের নেতারা জানিয়েছেন, তারা দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়াকে টার্গেট হিসেবে বেছে নেয়ার পরিকল্পনা করছে। উল্লেখ্য, দেশটি গত মাসে তাদের বাজমার বিমানঘাঁটিতে মার্কিনিদের বিমানগুলোর জন্য রিফুয়েল করার অনুমতি দিয়েছে।

এছাড়া, সাইপ্রাসকেও টার্গেট করার চিন্তা রয়েছে। গত মার্চে দেশটিতে ব্রিটিশদের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্র যদি নতুন করে আবারও হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাব-সি ফাইবার অপটিক ক্যাবলকে টার্গেট করার পরিকল্পনাও রয়েছে।

চলতি বছরের প্রথমার্ধে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান ৪০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই ৬০ দিনের যুদ্ধবিরতি ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত। এতে উল্লেখ করা হয়েছিল, এই সময়ের মধ্যে দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করবে। তবে, ফলপ্রসূ আলোচনা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক শীর্ষপদগুলোতে কট্টরপন্থিদেরকে এনে নতুন করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেছেন যে, ইরানের সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো আলোচনা হচ্ছে না।

ইরানের সেনাবাহিনীর অন্যতম চৌকস ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার কোনো হামলা চালায়, তাহলে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং, দূরের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করবে ইরান।

যুদ্ধের শুরুতে ইরান কিছুটা ইঙ্গিতও দিয়েছিল। ওই সময় ভারত মহাসাগরে থাকা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছিল দেশটি। এছাড়া, যুদ্ধবিরতির মধ্যেই গত মাসে জর্ডানে ইরানের নিখুঁত হামলায় তিন জন মার্কিন সেনা নিহত হন। এই ঘটনার মাধ্যমে তেহরান দূরে হামলার সক্ষমতা দেখিয়েছিল।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া ইতোমধ্যে ইরানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক সামগ্রীর একটি চালান পাঠিয়েছে। সম্প্রতি এই বিশাল অস্ত্র ও গোলাবারুদের চালান নিয়ে কাস্পিয়ান সাগর পারি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে ২ ডজনেরও বেশি রুশ জাহাজ।

ইরানে সামরিক সরঞ্জাম পাঠাতে ব্যবহৃত জাহাজগুলো সব রুশ জাহাজ নির্মাতা কোম্পানি এমজি-ফ্লোটের তৈরি। ২০২৪ সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে কোম্পানিটি। ২০২৫ সালের জানুয়ারি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব’ নামে একটি ২০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেহরান ও মস্কোর মধ্যে। এই চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ২০ বছর পর্যন্ত প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে একে অপরকে সহযোগিতা করবে রাশিয়া ও ইরান।

প্রসঙ্গত, এই চুক্তির অনেক আগে থেকেই রাশিয়াকে সহযোগিতা করে আসছে ইরান। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে নিয়মিত নিজেদের তৈরি লাদেন বা সুইসাইড ড্রোন শাহেদ এবং গোলাবারুদ পাঠিয়েছে তারা। রাশিয়া আবার নিজেদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শাহেদ ড্রোনের মান ও বিধ্বংসী ক্ষমতার উন্নয়নও করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সিরিজ প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সিরিজ প্রদর্শনী

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রযুক্তি, কাঁচামাল এবং আধুনিক উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। এই আয়োজন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত এবারের প্রদর্শনীতে একই সাথে অনুষ্ঠিত হবে ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬-সামার এডিশন’ এবং ‘৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’শহরের মধ্যে বুধবার (১৯ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এ সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের জন্য ২ হাজার ২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়ন থাকবে। চার দিনের আয়োজনে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থী আসবে বলে আয়োজকদের প্রত্যাশা।

টেক্সটেক বাংলাদেশ প্রদর্শনীতে পোশাক ও টেক্সটাইল উৎপাদনের বিভিন্ন মেশিনারি, অটোমেশন প্রযুক্তি, স্মার্ট ম্যাটেরিয়ালস এবং আধুনিক উৎপাদন সরঞ্জামের প্রতি গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে, ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শোতে বিভিন্ন ধরনের সুতা, কাপড়, ট্রিমস এবং অ্যাকসেসরিজ প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক সোর্সিংয়ের সুযোগ তৈরি হবে। ডাই + কেম বাংলাদেশে টেক্সটাইল উৎপাদনে ব্যবহৃত ডাইস্টাফ, বিশেষায়িত কেমিক্যাল এবং পরিবেশবান্ধব উৎপাদন সংশ্লিষ্ট সমাধান তুলে ধরা হবে।

ডিজিটাল রূপান্তরের গুরুত্ব এবার বিশেষভাবে দেওয়া হয়েছে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। হল বি-তে এ বিশেষ জোনে পোশাক ও টেক্সটাইল কারখানায় প্রযুক্তির ব্যবহার, উৎপাদন দক্ষতা বাড়ানো এবং স্মার্ট ব্যবস্থাপনার বিভিন্ন সমাধান তুলে ধরা হবে। এখানে ইআরপি, অটোমেশন, ক্লাউডভিত্তিক সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি এবং ডিজিটাল মেশিনারিজসহ আধুনিক প্রযুক্তি প্রদর্শন করার আশা রয়েছে।

আয়োজকেরা বলছেন, বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল বাজারে বর্তমানে উৎপাদনের স্বচ্ছতা, দ্রুত সরবরাহ, টেকসই উৎপাদন, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং উৎপাদন প্রক্রিয়ায় নমনীয়তার বিষয়গুলো ক্রেতাদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। ফলে, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর এবারের আয়োজন দেশের শিল্পের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

প্রদর্শনীর পাশাপাশি চারটি আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। এসব সেমিনারে টেক্সটাইল ও পোশাক খাতের নতুন প্রযুক্তি, টেকসই উৎপাদন, উদ্ভাবন এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

চার দিনের প্রদর্শনীতে দেশি-বিদেশি কারখানা মালিক, প্রস্তুতকারক, প্রধান নির্বাহী, উৎপাদন ব্যবস্থাপক, মার্চেন্ডাইজার, সোর্সিং কর্মকর্তা, বায়িং হাউস প্রতিনিধি, প্রকৌশলী, ডিজাইনার, আমদানিকারক এবং সরবরাহকারীরা অংশ নেবেন।

এভাবে সহযোগিতাসহ নতুন প্রযুক্তি ও কাঁচামাল সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি নতুন সরবরাহকারীদের সাথে যোগাযোগ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরির সুযোগ তৈরি হবে বলে আয়োজকেরা মনে করছেন।

সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের সঙ্গে আন্তর্জাতিক সরবরাহকারী এবং ক্রেতাদের যোগাযোগের একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশের ব্যবসায়ীদের বিদেশে গিয়ে ক্রেতা বা সরবরাহকারী খোঁজার পরিবর্তে ঢাকাতেই আন্তর্জাতিক অংশীদারদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রযুক্তি, বিনিয়োগ, আন্তর্জাতিক ব্যবসা এবং সংশ্লিষ্ট সেবা খাতের বিকাশে ভূমিকা রাখতে পারে।

সেমস-গ্লোবাল ইউএসএ’র তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় তাদের টেক্সটাইল সিরিজের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এবারের ২৫তম ধারাবাহিক আয়োজনের মাধ্যমে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থার সংযোগ আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশদ তথ্য পাওয়া যাবে আয়োজকদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%