ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সংসদের নতুন অধিবেশন শুরু


সংসদের নতুন অধিবেশন শুরু

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : আজ রোববার সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি শুরু করা হয়।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস বেলুনের কারণে ২০ মিনিট থেমে ছিল মেট্রোরেল চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০৪ এম


গ্যাস বেলুনের কারণে ২০ মিনিট থেমে ছিল মেট্রোরেল চলাচল

মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

রবিবার (২৮ জুন) সকালে, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ার ফলে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে নিরাপদভাবে বেলুনগুলো সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক করা হয়।

রবিবার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের সময় সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। এরপর দ্রুত সেগুলো অপসারণ করা হয়। অপসারণের জন্য ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লেগেছিল। বেলুন সরানো হওয়ার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকার মেট্রোরেলের ওভারহেড বিদ্যুতের তারে বিভিন্ন সময়ে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনা ঘটছে। সর্বশেষ রবিবার টিএসসি এলাকায় গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

ডিএমটিসিএল সূত্র জানায়, এ ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর তারে আটকে থাকা বেলুনগুলো অপসারণ করা হয়। এরপর পুরো এলাকা নিরাপদ ঘোষণা করে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচিতে রেঞ্জার্স সদরদফতরে সশস্ত্র হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০৬ এম


করাচিতে রেঞ্জার্স সদরদফতরে সশস্ত্র হামলা, নিহত ৬

পাকিস্তানের কেরাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদরদফতরে সশস্ত্র হামলায় অন্তত তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় তিন হামলাকারী আহত হয়েছেন বলেও জানিয়েছে রোববার (২৮ জুন) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

আইএসপিআরের প্রকাশ্যে বলা হয়েছে, ভারত-সমর্থিত বলে দাবি করা জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার-এর সদস্যরা সমন্বিত এই হামলাটি চালিয়েছে। হামলাকারীরা প্রথমে ক্যাম্পের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল।

তবে রেঞ্জার্স সদস্যদের দ্রুত ও কার্যকর প্রতিরোধের কারণে হামলাটি ব্যর্থ হয়। এ সময় তিন হামলাকারী নিহত হয় এবং একজন আহত অবস্থায় আটক হন।

হামলাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে আইএসপিআর দাবি করেছে, এটি ভারতের মদদপুষ্ট একটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়েছে।

ঘটনার পর এলাকায় অন্য কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি ও অভিযান শুরু করেছে।

আইএসপিআর জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত সেনাসদস্যদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করবে।

এদিকে, হামলায় নিহত নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক বিবৃতিতে তিনি বলেছেন, নিহতদের আত্মত্যাগ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় জাতির অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

তথ্যসূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অভাব-অনটনের মধ্যে সন্তানের আত্মহত্যার চেষ্টা

এনআইডি সংশোধন না হওয়ায় দুই বছর ধরে বেতনহীন শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০৯ এম


এনআইডি সংশোধন না হওয়ায় দুই বছর ধরে বেতনহীন শিক্ষিকা

কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর পরিবারের দাবি, দীর্ঘদিনের আর্থিক সংকট এবং অভাব-অনটনের চাপেই তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে নুমিম আত্মহত্যার চেষ্টা করেছে।

জানা গেছে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ তানিয়া সোলতানা ২০১৮ সালে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, দীর্ঘ আট বছর পার হলেও তাঁর এনআইডি সংশোধনের কাজ সম্পন্ন হয়নি। এই জটিলতার কারণে গত প্রায় দুই বছর ধরে তাঁর সরকারি বেতন বন্ধ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বেতন বন্ধ থাকায় তারা দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ, সন্তানের লেখাপড়া ও অন্যান্য প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

গতকাল শনিবার (২৭ জুন) বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে অনেক ডাকাডাকি করেও ছেলে নুমিমের কোনো সাড়া পাননি কানিজ তানিয়া সোলতানা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে নুমিমকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের দাবি, দীর্ঘদিনের অভাব-অনটন, আর্থিক সংকট ও মানসিক চাপ থেকেই নুমিম আত্মহত্যার চেষ্টা করেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, বছরের পর বছর ধরে একটি এনআইডি সংশোধনের আবেদন ঝুলে থাকার কারণে যদি একজন সরকারি কর্মচারীর বেতন বন্ধ থাকে এবং তার পরিবার এমন চরম সংকটে পড়ে, তবে এর দায়ভার কার?

ভুক্তভোগী শিক্ষিকা কানিজ তানিয়া সোলতানা বলেন, ‘২০১৮ সালে এনআইডি সংশোধনের আবেদন করেছি। বারবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও কোনো সমাধান পাইনি। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে আছি। আমার সন্তানের এমন ঘটনার পর আমি এর সুষ্ঠু সমাধান এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা কামনা করছি।’

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনিক জটিলতা বা দায়িত্বে অবহেলার কারণে যদি একজন সরকারি শিক্ষকের বেতন বছরের পর বছর বন্ধ থাকে, তাহলে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদনগুলোরও দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা আছে। আবেদনটি বর্তমানে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে তদন্তাধীন রয়েছে। তদন্ত কবে শেষ হবে, সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:১২ এম


ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।

তিনি রোববার (২৮ জুন) রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করা উপলক্ষে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, সারা দেশে ৬ থেকে ৫৯ মাসের ২ কোটি ৫৫ লাখ শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে সরকারের কাছে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত আছে।

মন্ত্রী ক্যাম্পেইনে কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়াতে পারলে পরবর্তী দিন নির্দিষ্ট কেন্দ্রে দেয়া হবে বলেও নিশ্চিত করেন।

এ ছাড়া, জন্মের পর থেকে অন্তত ছয় মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানোর অনুরোধ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় মন্ত্রী জানান, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ার কারণে হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। পাশাপাশি, ভিটামিন ‘এ’ ক্যাপসুলেরও কোনো মজুত ছিল না।

মো. সাখাওয়াত হোসেন জানান, এবার হামের টিকার শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে, তবে এখনও খুঁজে খুঁজে দেয়া হচ্ছে।

হামের টিকার মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, অত্যন্ত উন্নত মানের টিকা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%