১১:০৬ এম
পাকিস্তানের কেরাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদরদফতরে সশস্ত্র হামলায় অন্তত তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় তিন হামলাকারী আহত হয়েছেন বলেও জানিয়েছে রোববার (২৮ জুন) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
আইএসপিআরের প্রকাশ্যে বলা হয়েছে, ভারত-সমর্থিত বলে দাবি করা জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার-এর সদস্যরা সমন্বিত এই হামলাটি চালিয়েছে। হামলাকারীরা প্রথমে ক্যাম্পের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
তবে রেঞ্জার্স সদস্যদের দ্রুত ও কার্যকর প্রতিরোধের কারণে হামলাটি ব্যর্থ হয়। এ সময় তিন হামলাকারী নিহত হয় এবং একজন আহত অবস্থায় আটক হন।
হামলাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে আইএসপিআর দাবি করেছে, এটি ভারতের মদদপুষ্ট একটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়েছে।
ঘটনার পর এলাকায় অন্য কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি ও অভিযান শুরু করেছে।
আইএসপিআর জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত সেনাসদস্যদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করবে।
এদিকে, হামলায় নিহত নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক বিবৃতিতে তিনি বলেছেন, নিহতদের আত্মত্যাগ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় জাতির অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
তথ্যসূত্র: জিও নিউজ
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন