১০:৩১ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় “কলাপাড়ার উন্নয়ন; কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে” এই শিরোনামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এটি শনিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো: মুতাসিম বিল্লাহ।
আরও পড়ুন: গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আলোচনায় অংশগ্রহণ করেন গণঅধিকার পরিষদ কলাপাড়ার সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমী,
জামায়াত ইসলামি উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, শিক্ষক সুভাষ চন্দ্র, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন, কল্লোল বিশ্বাস, যুবদল নেতা মুশফিকুর রহমান লিটু, গাজী মো. সুমন, প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর,
স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কাজল মৃধা, উপজেলা ছাত্রদল আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির কলাপাড়া উপজেলা সভাপতি রফিকুল ইসলাম,
গণমাধ্যম কর্মী তানজিল জামান জয়, সরকারি মোজাহারউদ্দিন কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু, ইসলামি ছাত্র শিবির উপজেলা সাধারণ সম্পাদক মো. শামীম,
আরও পড়ুন: অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেড়েছে
ইসলামি ছাত্র আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ সংগঠক নাজমুস সাকিব।
আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ইকোজেন রিসার্চ এই গোলটেবিল বৈঠকটি আয়োজন করে। আলোচকগণ কিশোর অপরাধের প্রধান কারণ হিসেবে মাদকের ব্যবসা উল্লেখ করেন এবং শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিমুখ হওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।
মাদক ও বখাটেপনার দৌরাত্ম্য বন্ধে প্রথমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকভাবে এগিয়ে আসার পরামর্শ দেন। এছাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আগামির সুন্দর কলাপাড়া গঠনের লক্ষ্যে সকলের একসাথে কাজ করার প্রয়োজন মনে করছেন সকল বক্তা। তারা বক্তব্য রাখেন যে, মাদকের দৌরাত্ম বন্ধ করতে না পারলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম মেয়াদীভাবে বন্ধ করা যাবে না।
আরও পড়ুন: বরগুনায় পুলিশ লাইনসের সামনে বিআরটিসির বাসে আগুন লাগলো
কারণ হিসেবে তারা উল্লেখ করেন, মাদকসেবী কিশোররা এখন কলাপাড়ার সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূল বক্তব্যে জনাব মুতাসিম বিল্লাহ নাসিম বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরা সেদিকে থাকতে পারছি না।
তিনি বলেন, কিশোর তরুণরা ভুল পথে হাঁটছে। কলাপাড়ার কিশোর তরুণদের শৃঙ্খলায় ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন