ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত


ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতির জন্য, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়াতে সরকার ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করেছে। এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

স্থানীয় সরকার বিভাগ থেকে রোববার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।

‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’- এর ১১ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান, দেশে আলাদা অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে

এর আগে, স্থানীয় সরকার বিভাগ ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত স্মারক জারি করেছিল।

নির্বাচন কমিশনের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠছে।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এই মন্তব্যটি করেন রোববার খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠক শেষে।

তিনি বলেন, "খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা শেষ করলাম।" যুক্তরাষ্ট্রের দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতোমধ্যে বাংলাদেশে মানুষের খাদ্য এবং গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খরচও কমছে।

রাষ্ট্রদূত আরও জানান, একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’ প্রধান মো. রফিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’ প্রধান মো. রফিক গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মো. রফিক (৪০) কে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকা থেকে তার গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন হয়। রফিক ওই ব্লকের বাসিন্দা এবং তার পিতার নাম আইয়ুব।

এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প-৯-এ রফিক তার দলের সদস্যদের নিয়ে গোপনে বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জয় কুমার কুণ্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টা করার সময় রফিককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রফিক ‘ইসলামী মাহাজ’-এর প্রধান হওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, তার অধীনে বাংলাদেশের ভেতরে প্রায় ৩০০ এবং মিয়ানমারে ৪০০ জন সদস্য রয়েছে। এছাড়া, তিনি ৯০টি আগ্নেয়াস্ত্র তাদের হেফাজতে থাকার কথা স্বীকার করেছেন। তবে অস্ত্রগুলো মিয়ানমারে রয়েছে বলে দাবি করলেও, বাংলাদেশের সদস্যদের কাছে অস্ত্র আছে কি না—সে বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করছেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করায় প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে রফিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে তাকে উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম জানান, ক্যাম্প এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএনের নিয়মিত অভিযান চলছে। রফিকের দেওয়া তথ্যগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে আকাশমণি গাছ কাটার অভিযোগ, তদন্ত করবে বন বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


পিরোজপুরে আকাশমণি গাছ কাটার অভিযোগ, তদন্ত করবে বন বিভাগ
 
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের খোন্তাকাটা গ্রামে দুটি আকাশমণি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপকারভোগী সমিতির সভাপতি সরদার এ রউফের বিরুদ্ধে। গাছ দুটির মালিকানা নিয়ে প্রশ্ন ওঠায় ঘটনাটি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বন বিভাগ। আপাতত গাছ দুটি সরিয়ে নিতে নিষেধ করা হয়েছে।
 
আজ রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিরোজপুর বন বিভাগের বোর্ডম্যান আনোয়ার হোসেন। 
শনিবার সকাল আটটার দিকে শিকদার মল্লিক ইউনিয়নের খোন্তাকাটা গ্রামে গাছ কাটার ঘটনা ঘটে।
 
শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিকা পারভীন বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি তদন্ত করানো হয়েছে। সরদার এ রউফ গাছগুলো তার মালিকানাধীন বলে দাবি করেছেন।
 
পিরোজপুর বন বিভাগের বোর্ডম্যান আনোয়ার হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো সরিয়ে নিতে নিষেধ করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
 
শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের দফাদার রাজিব হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি আকাশমণি গাছ কাটা অবস্থায় দেখা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাছগুলো সরাতে নিষেধ করা হয়েছে।
 
অভিযোগের বিষয়ে সরদার এ রউফ বলেন, গাছ দুটি তিনি রোপণ করেছিলেন। প্রাকৃতিক দুর্যোগে গাছ দুটি ভেঙে পড়ায় বিক্রি করেছেন।
 
গাছের ক্রেতা মো. ইউসুফও দাবি করেন, গাছ দুটি দীর্ঘদিন ধরে পড়ে ছিল এবং সেগুলোর মালিক রউফ। সে অন্যান্য গাছের সঙ্গে এই গাছ দুটো কিনছে কিন্তু  আপত্তি থাকায় গাছ দুটি নিতে পারছে না। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই সেনা হত্যায় হেবরনকে ভূতুড়ে শহর বানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


দুই সেনা হত্যায় হেবরনকে ভূতুড়ে শহর বানাল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক অভিযান চলাকালীন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কিছু এলাকা জনশূন্য হয়ে গেছে। সামরিক দখল, বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের উচ্ছেদের ফলে শহরটির পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।

সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আলজাজিরাকে জানিয়েছেন, ‘সবাইকে উচ্ছেদ করা হয়েছে। হেবরন এখন যেন একটি ভূতুড়ে শহর।’

গত শুক্রবারের এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে শহরটিতে ইসরায়েলি বাহিনী শত শত অভিযান পরিচালনা করেছে। ওই হামলায় দুই ফিলিস্তিনি বন্দুকধারীও নিহত হন।

নাথানিয়েল জানিয়েছেন, অভিযুক্ত দুই হামলাকারীর বসবাসের এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে ইসরায়েলি সেনাদের দ্বারা। সেখানকার পরিবারগুলোকে তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং বাড়ির দেয়ালে ‘এক্স’ চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।

হামলার ঘটনাস্থলের নিকটবর্তী একটি চেকপোস্টের আশপাশে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কাজও করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় বাসিন্দাদের বন্দুকের মুখে মাত্র কয়েক মিনিটের নোটিশে বাড়ি ছাড়তে বলা হয়েছে বলেও জানিয়েছেন নাথানিয়েল।

নাথানিয়েল আরও বলেন, সেখানে সেনাবাহিনী ঠিক কী করছে, তা নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%