০৪:০২ পি.এম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন শুক্রবার দিয়াওতাই হোটেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে তথ্য প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে মোট ১৭টি স্বাক্ষরিত সমঝোতা স্মারক রয়েছে। আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন একথা বিস্তারিতভাবে জানান।
আজ (শুক্রবার) দুপুরে দিয়াওতাই হোটেলে কনফারেন্স হলে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত উল্লেখ করতে গিয়ে এসব তথ্য প্রদান করেন।
আরও পড়ুন: হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলে মিরাজের পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনা নেতৃত্বের সম্মতি অনুযায়ী মোট ১৭টি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।
তিনি আরো জানান, এর মধ্যে ১৩টি দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন মিনিস্ট্রি টু মিনিস্ট্রি স্বাক্ষরিত হয়েছে।
এছাড়াও তিনটি স্বাক্ষর হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ও চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে। একটি স্বাক্ষর হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলে। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে।
মোট ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি স্বাক্ষর হয়েছে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, তিনটি বিডার সঙ্গে চীনা প্রতিষ্ঠানের এবং একটি রাজনৈতিক দলের মধ্যে।
আরও পড়ুন: বিদ্যুৎমন্ত্রী: খালেদ মোশাররফ ১৫ আগস্ট ও ৭ নভেম্বরের খলনায়ক
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান। প্রথমে তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন। বুধবার রাতে সেখান থেকে বেইজিং যান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনি উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

