০৪:১৬ পি.এম
মধুপুরে স্বর্গীয় সুরেশ কুবি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ খ্রিষ্টাব্দের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে অল সেন্টস জুনিয়র হাই স্কুল মাঠে ধরাটি একতা ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: তুরাগে নিষিদ্ধ সংগঠনের ৩ আওয়ামী লীগ সদস্য গ্রেফতার
আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন