ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রিজভীর নামে নেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট, ভুয়া আইডি বন্ধে থানায় জিডি


রিজভীর নামে নেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট, ভুয়া আইডি বন্ধে থানায় জিডি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মশিউর রহমান ধানমণ্ডি থানায় এ জিডি করেন।

আজ শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য প্রকাশ করেন।

জিডিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রুহুল কবীর রিজভী আহমেদ ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নামে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্য, মন্তব্য, ছবি বা ভিডিও তার অনুমোদিত নয়।

আরও পড়ুন: ২০২৭ সালের হজ চুক্তিতে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

কিন্তু সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি/অজ্ঞাতনামা ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রুহুল কবীর রিজভী আহমেদের নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি/প্রোফাইল এবং পেজ পরিচালনা করছে।

এসব অ্যাকাউন্টের মধ্যে একটি আইডি ব্লু ভ্যারিফায়েড, যার ফলে সাধারণ জনগণের মধ্যে ওই অ্যাকাউন্টটি রুহুল কবীর রিজভী আহমেদের প্রকৃত ও অনুমোদিত ফেসবুক অ্যাকাউন্ট বলে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।

জিডিতে আরো উল্লেখ করা হয়, ওই ভুয়া ফেসবুক আইডি/প্রোফাইল ও পেজ ব্যবহার করে রুহুল কবীর রিজভী আহমেদের নামে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, রাজনৈতিক মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশ/প্রচার করা হচ্ছে বা ভবিষ্যতে করার সম্ভাবনা রয়েছে। এর ফলে তার ব্যক্তিগত সুনাম, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তার পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহার করা হচ্ছে এবং তার নামে মিথ্যা বক্তব্য প্রচারের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে।

রুহুল কবীর রিজভী আহমেদের নামে পরিচালিত এসব ভুয়া ফেসবুক আইডি ও প্রোফাইল সম্পর্কে এর আগেও পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়রি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে সেসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আরো গুরুতর কোনো অপপ্রচার, প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য প্রচার, মানহানিকর বক্তব্য, রাজনৈতিক উসকানি অথবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

আরও পড়ুন: গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্প, দেড় লাখ মানুষ পাবেন সুবিধা: ড. মঈন খান

ডায়েরিতে পুলিশের কাছে নিম্নলিখিত বিষয়ে সহযোগিতা পদক্ষেপ গহণের অনুরোধ জানানো হয়েছে—

রুহুল কবীর রিজভী আহমেদের নামে পরিচালিত এসব ভুয়া আইডি ও পেজগুলোর বিষয়ে তদন্ত করা। সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজগুলোর তথ্য, পোস্ট, ছবি, ভিডিও ও অন্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা।

সংশ্লিষ্ট অ্যাকাউন্টের প্রকৃত পরিচালনাকারী ব্যক্তি/ব্যক্তিদের প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে শনাক্ত করা।

প্রয়োজনীয় ক্ষেত্রে Facebook/Meta কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ এবং ভুয়া অ্যাকাউন্টসমূহ বন্ধ/অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ জন

তদন্তে অপরাধের উপাদান পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং প্রচলিত অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে দায়ী ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ভবিষ্যতে রিজভী আহমেদের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা, অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার রোধে প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হওয়ায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

 

আরও পড়ুন: শহীদ নূর হোসেন দিবস আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা আর নেই

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬ ১৬:০৬

উগান্ডার রাজা ওয়ো নিয়িম্বা, যিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিত ছিলেন, মারা গেছেন। তিনি মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে বসেন এবং ৩৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের প্রধানমন্ত্রী।

 

জানাচ্ছে, উগান্ডা প্রজাতন্ত্র নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে পরিচালিত হলেও সেখানে কিছু ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো বিদ্যমান। উপনিবেশ-পূর্ব সময়ের গঠিত এই রাজ্যগুলোর রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের প্রভাব ব্যাপক।

ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ, উগান্ডার পশ্চিমাঞ্চলের ছোট রাজ্য তোরোর রাজা ছিলেন। রাজ্যটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তের নিকটে অবস্থিত।

তিনি ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেন, যার ফলে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিত হন।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রওমিরে আকিকি গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করেন।

আকিকি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে রাজার মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই সভাপতি নজরুল, সম্পাদক আরাফাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই সভাপতি নজরুল, সম্পাদক আরাফাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরাফাত আলী রাজু।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভোটগ্রহণ হয়। এ সময় নির্বাচনে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক চপল রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আশিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক আরাফাত আলী রাজু বলেন, সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিভাগের সকল সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদ আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

সভাপতি নজরুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে বিভাগের সব সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।

এদিন ফলাফল ঘোষণার পর উপাচার্য অধ্যাপক রইছ উদদীনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে তিন কারবারির কারাদণ্ড-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে তিন কারবারির কারাদণ্ড-জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজ খানের ছেলে মো. বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৬) ও রবি খানের ছেলে রুবেল খান (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরাধ স্বীকার করায় বিদ্যুৎ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা, শরীফ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের পুলিশ প্রহরায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল-তিব্বত সীমান্তে হ্রদ উপচে পড়ার শঙ্কা: প্রাণে বাঁচতে ছুটছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


নেপাল-তিব্বত সীমান্তে হ্রদ উপচে পড়ার শঙ্কা: প্রাণে বাঁচতে ছুটছে মানুষ

নেপাল-চীন সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট একটি হ্রদ উপচে পড়তে শুরু করেছে। শুক্রবার (২৮ আগস্ট) এই ঘটনা ঘটে। হ্রদটি ভেঙে যাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা প্রাণে বাঁচতে উঁচু এলাকায় ছুটছেন। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় দুই দেশেই উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

গত বুধবার ওই অঞ্চলে হিমবাহ ধসের কারণে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার কাদামাটি ও ধ্বংসাবশেষের স্রোতে গ্রাম, সড়ক, সেতু এবং বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়। ওই ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জন হয়েছে। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও প্রায় এক হাজার মানুষ নিখোঁজ, যার মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক। ধ্বংসাবশেষ জমে সৃষ্ট হ্রদটিতে শুক্রবার পানির পরিমাণ ২৫ লাখ ঘনমিটারে পৌঁছায়। পানির স্তর ক্রমশ বাড়তে থাকায় নতুন করে বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার সতর্কবার্তার পর নেপালের রাসুয়া ও নুওয়াকোট জেলার বাসিন্দারা পাহাড়ের উঁচু এলাকায় আশ্রয় নিচ্ছেন। রাসুয়া জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার বলেন, আমরা দেখতে পাচ্ছি নদীর পানির স্তর বাড়ছে। এর আগে নেপালে হেলিকপ্টার ও ঘ্রাণ শনাক্তকারী কুকুর দিয়ে জোরদার উদ্ধারকাজ চলছিল। কিন্তু হ্রদ ভাঙার শঙ্কায় নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান স্থগিত করেছে।

অন্যদিকে, চীনের সিসিটিভি জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ। নিরাপত্তা নিশ্চিতে চীনের সব উদ্ধারকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এমন দৃশ্য আগে কেউ কখনও দেখেনি। অত্যন্ত শক্তিশালী, মজবুত ও সুনির্মিত ভবনগুলো টুথপিকের মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা একটা ভয়াবহ ব্যাপার। আমরা সাহায্য পাঠাচ্ছি এবং নেতাদের সাথে কথা বলে তাদের জানিয়ে দিয়েছি যে, তারা যা চাইবে, তাই পাবে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%