১১:২৫ পি.এম
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে আওয়ামী লীগের একটি চক্রের গোপন বৈঠক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ অনুযায়ী, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে সলিয়াবাকপুর ইউনিয়নের সবুর, শিমুলতলার সোহাগ ও তুহিনসহ কয়েকজনকে নিয়ে একটি চক্র গঠন করা হয়েছে, যা এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সম্প্রতি চৌয়ারীপাড়া এলাকায় তাদের কথিত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন।
তাদের দাবি, বিগত সময়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আব্দুল জলিল বিএনপি সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও তার কথিত তৎপরতা বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও অভিযোগ করেন যে, অতীতে বোর্ডস্কুল মসজিদে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে বাধা দেওয়ার ঘটনাতেও এই চক্রের সম্পৃক্ততা ছিল।
তাদের অভিযোগ, বর্তমানে আবারও এলাকায় গোপন বৈঠকের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এতে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে, স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কথিত গোপন বৈঠক ও রাজনৈতিক অস্থিতিশীলতার অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন